রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময় সভা - Rajbari
কামাল হোসেন
১১ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময় সভা

রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি।

সভায় জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে প্রধান সড়ক ও গ্রামীণ রাস্তাঘাট সংস্কার, নতুন সড়ক সংযোগ স্থাপন, খাল খনন, পৌর এলাকার উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, “রাজবাড়ীকে একটি আধুনিক ও স্মার্ট জেলা হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল যেন জেলার প্রতিটি মানুষ পায়, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।” তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে। এছাড়া জেলার বিভিন্ন খাল পুনঃখনন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং পৌরসভার চলমান উন্নয়নমূলক কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

১০

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১১

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

১২

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১৩

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১৪

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১৫

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১৬

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১৭

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৮

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৯

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

২০