রাজবাড়ীতে ফের বেড়েছে সবজির বাজার দর - Rajbari
কামাল হোসেন
১৩ মে ২০২৬, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ফের বেড়েছে সবজির বাজার দর

রাজবাড়ীতে আবারও বেড়েছে সব ধরনের সবজির বাজার দর। চলতি সপ্তাহের শুরু থেকেই বাড়তে থাকে সবজির দাম। গত দুই থেকে তিন দিনের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

বাজার ঘুরে দেখা যায়, সবচেয়ে বেশি দাম বেড়েছে পেঁপে, টমেটো, করলা ও পটলের। কয়েকদিন আগেও ৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁপে বর্তমানে বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। ফুলকপি বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে। টমেটো ও করলার কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে।

এছাড়া আগে ৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পটল, বেগুন, ঝিঙা, ধুন্দুল ও বরবটি এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। ঢেঁড়স বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। একই সঙ্গে কাঁচা মরিচের দামও দ্বিগুণ বেড়ে বর্তমানে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হঠাৎ সবজির এমন ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা দিশেহারা হয়ে পড়েছেন। অনেকেই প্রয়োজনের তুলনায় কম পরিমাণে সবজি কিনছেন।

সবজি ব্যবসায়ীরা জানান, বাজারে বিভিন্ন ধরনের সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। বিশেষ করে বেশিরভাগ সবজির উৎপাদন কম এবং পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাব খুচরা বাজারেও পড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

১

রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২

কালুখালীতে একাধিক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

৩

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৪

রাজবাড়ী প্রধান ডাকঘরের অর্থ আত্মসাৎ মামলা: সাত কর্মচারী কারাগারে

৫

বালিয়াকান্দিতে পৃথক অভিযানে ইয়াবা-হেরোইন ও গাঁজাসহ দুইজন আটক

৬

পাংশার রহিম হত্যা মামলায় সাদ্দাম হোসেনের যাবজ্জীবন কারাদন্ড 

৭

সাহিত্যিক ও সাংবাদিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত

৮

পাংশায় চেক প্রতারণার মামলায় যুবদল নেতা গ্রেফতার

৯

রাজবাড়ীতে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১০

রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগে নার্স স্ত্রী কারাগারে

১১

পাংশায় মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

১২

দৌলতদিয়ায় রাতের আঁধারে ইটের দেয়াল দিয়ে জমি দখলের অভিযোগ

১৩

রাজবাড়ীতে জাতীয় যুব দিবস পালন

১৪

রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ

১৫

গোয়ালন্দে জাতীয় যুব দিবস উদযাপন

১৬

পাংশায় জাতীয় যুব দিবস পালিত

১৭

কালুখালীতে ১৩ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার, পিকাপসহ গ্রেপ্তার ১

১৮

রাজবাড়ীতে কারাতে বেল্ট পরিক্ষা ও বেল্ট প্রদান অনুষ্ঠিত

১৯

রাজবাড়ীতে অশ্রুসিক্ত বিদায় নারী নেত্রী দেবাহুতি চক্রবর্তীর

২০