রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় যুবক আটক - Rajbari
কামাল হোসেন
৯ মে ২০২৬, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় যুবক আটক

Oplus_0

রাজবাড়ীতে লাশবাহী সরকারি অ্যাম্বুলেন্সের পথরোধ করে পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগে মোঃ রানা (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি পৌর শহরের চর লক্ষীপুর ৭ নম্বর ওয়ার্ডের মোঃ আশরাফ গাজীর ছেলে। শনিবার (০৯ মে) দুপুরে শহরের ১ নম্বর রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে রাজবাড়ী পুলিশ লাইন্সের ড্রাইভার কনস্টেবল মোঃ বকুল চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে বালিয়াকান্দী থানা থেকে একটি লাশ ময়নাতদন্তের জন্য সরকারি অ্যাম্বুলেন্সযোগে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে নিয়ে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার সজ্জনকান্দা বড় মসজিদ এলাকায় অ্যাম্বুলেন্সের সঙ্গে অভিযুক্ত রানার মোটরসাইকেলের লুকিং গ্লাসে সামান্য ঘষা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে রানা কনস্টেবলকে গালিগালাজ করেন। পরবর্তীতে রাজবাড়ী শহরের ১ নম্বর রেলগেট এলাকায় পৌঁছালে অভিযুক্ত রানা অ্যাম্বুলেন্সের গতিরোধ করেন। এসময় তিনি গাড়ির গেট খুলে কনস্টেবল বকুল চৌধুরীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে স্থানীয় লোকজন ও সঙ্গে থাকা পুলিশ সদস্যদের সহায়তায় অভিযুক্ত রানাকে আটক করা হয়। আহত কনস্টেবলকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ কনস্টেবল মোঃ বকুল চৌধুরী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় পেনাল কোডের ৩৪১, ৩৩২ ও ৩৫৩ ধারায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, “ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রানাকে আটক করে থানায় নিয়ে আসে। আহত কনস্টেবলকে তাৎক্ষণিকভাবে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পুলিশ সদস্য বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০