পাংশায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩ অক্টোবর ২০২৪, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

রাজবাড়ীর পাংশায় ২০২৪-২০২৫ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ (বকনা বাছুর) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান (রুবেল) এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান (রুবেল) বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। তাই আমাদের এই সম্পদ রক্ষায় মা ইলিশ ধরা থেকে সকলকে বিরত থাকতে হবে। দেশের সম্পদ রক্ষা করা সকলেরই দায়িত্ব। তাই ইলিশ সম্পদ রক্ষায় মা ইলিশ ডিম না ছাড়া পর্যন্ত আপনাদের ইলিশ ধরা বন্ধ রাখতে হবে। এই কয়দিন ইলিশ ধরা বন্ধ রাখার জন্য সরকার আপনাদের বিকল্প কর্মসংস্থানের জন্য একটি করে বকনা বাছুর উপহার দিচ্ছে। আপনারা এই বাছুরটিকে লালন পালন করে বড় করে তারপর বিক্রি করলে আপনার আর্থিকভাবে লাভবান হবেন।
পরে ২০২৪-২০২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় কার্প মিশ্র চাষ প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ উপকরণ বিতরণ করা হয়। উপজেলার মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের সেকেন সরদারের ছেলে মোঃ সোরাপ সরদারকে কার্প মিশ্র চাষ প্রদর্শনীর এ উপকরণ প্রদান করা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে তেলের পাম্পে দীর্ঘ হচ্ছে লাইন, সংকটে কৃষি ও পরিবহন

রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫

তীব্র গরমে অসহনীয় লোডসেডিংয়ে জনজীবন অতিষ্ট

রাজবাড়ীতে ১০টি পাম্পের একটিতেও তেল নেই; ভোগান্তি চরমে

রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

কৃষক কার্ড নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর

শিশুদের হাম বাড়ছেঃ রাজবাড়ী জেলার অভিভাবকদের জন্য বিশেষ নির্দেশনা

হা‌মের উপসর্গ নি‌য়ে ২৪ ঘন্টায় রাজবাড়ী সদর হাসপাতা‌লে ৭ জন সহ ১২ শিশু ভ‌র্তি

পাংশায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

জুলাই সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

১০

গোয়ালন্দে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পদ্মায় ভাসলো রিক্সাচালকের মরদেহ

১২

গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহে পদ্মায় অভিযানে ৩ জেলে দণ্ডিত

১৩

পুলিশ সদস্যের সাথে অনাকাঙ্খিত ঘটনায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্বেগ

১৪

দৌলতদিয়া বাজারে অগ্নিকাণ্ড, লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৫

পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন আটক

১৬

নেশার টাকা না দেওয়ায় ঘুমন্ত মা’কে কুপিয়ে গুরুতর জখম

১৭

পদ্মা নদী থেকে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

১৮

যোগদান করেই দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা পারভীন

১৯

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে নবাগত জেলা প্রশাসক

২০