কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫ - Rajbari
মেহেদী হাসান
৩ অগাস্ট ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালি উপজেলার পাইকারা এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ও মাহেন্দ্রা মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাহেন্দ্রার চালক আব্দুর রহমান বাবলু মিয়া নিহত ও আরো পাচ যাত্রী আহত হয়েছে। সোমবার দুপুরে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালি উপজেলার পাইকারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ও পাংশা থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী যাত্রীবাহী একটি মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় স্থানীয়রা হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিসকে খবর দেয় ও উদ্ধার কাজ শুরু করে। নিহত আব্দুর রহমান বাবলু কালুখালী উপজেলার মাজবাড়ী  ইউনিয়নের করদি গ্রামের মৃত সাদেক আলী শেখের ছেলে। আহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছে। আহত পাচ যাত্রীর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ীর পাংশা সরকারি হাসপাতালের চিকিৎসক ডা: শরিফুল ইসলাম বলেন মাহেন্দ্রার চালককে মৃত অবস্থায় পেয়েছি বাকি ২ জনকে পাংশা ও ৩ জনকে ফরিদপুর চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজবাড়ীর পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক ( এস আই) নিলোৎপল বলেন ঘটনার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে গাড়ী উদ্ধারের কাজ করেছি একজন নিহত হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১০

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১১

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

১২

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

১৩

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

১৪

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

১৫

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

১৭

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১৮

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১৯

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

২০