গোয়ালন্দে দুই ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৫ অক্টোবর ২০২৪, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে দুই ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

রাজবাড়ীর গোয়ালন্দে তুচ্ছ ঘটনায় দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উজানচর ইউনিয়নের যতিনবৌদ্দির পাড়ার মৃত দাগু মন্ডলের ছেলে মোঃ মান্নান মন্ডল, মান্নান মন্ডলের ছেলে তানভির মন্ডল, সাইফুল মন্ডল, সজিব মন্ডল, স্ত্রী মনোয়ারা বেগমে বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করেছেন গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের যতিনবৌদ্দির পাড়ার মোঃ ছাত্তার শেখের ছেলে মোঃ ইবাদ শেখ।

মামলার বাদী মোঃ ইবাদ শেখ বলেন, গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৫ টার সময় সজিব মন্ডল আমার জায়গার উপরে লাগানো একটি কলা গাছের ছোপ সহ কেটে ফেলে। বিষয়টি জানার পর মান্নান মন্ডলের বসত বাড়ির সামনে গিয়ে তার নিকট বিচার দিলে তার ছেলে সজিব মন্ডল, তানভীর মন্ডল, সাইফুল মন্ডল আমাকে গালি গালাজসহ হুমকি প্রদান করে। গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে দেশীয় অস্ত্র, লাঠি-সোটা, রাম দা, আমার বসতবাড়ীর উঠানে উপর এসে নাম ধরে ডাকাডাকি ও অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে। তখন আমার দুই ছেলে ঈমন শেখ (২০) ও সুমন শেখ (১৮) ঘর থেকে বাহিরে এসে গালিগালাজ করতে নিষেধ করলে মান্নান মন্ডল অন্যান্যদের হুকুম দিয়ে বলে যে, ধর ওদেরকে মারপিট করে প্রাণে শেষ করে দে। তার হুকুম পাওয়ার সাথে সাথে আমার দুই ছেলে ঈমন শেখ ও সুমন শেখকে এলোপাথারীভাবে কুপিয়ে ও পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলা, ফুলা জখম করে। সকল মিলে আমার বসত ঘরের টিনের বেড়া কুপিয়ে ও পিটিয়ে ভাংচুর করে ১০ হাজার টাকার ক্ষতি সাধন করে। আমার শয়ন কক্ষের মধ্যে বিছানার নিচে থাকা নগদ ১ লক্ষ টাকা নিয়ে যায়। আমার ছেলেদের ডাকচিৎকার শুনে বাড়ির আশপাশের লোকজন এগিয়ে আসলে তাদের সামনে আমার দুই ছেলেকে প্রাণ নাশের হুমকি প্রদান করে চলে যায়। উপস্থিত লোকজন আমার ছেলেদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে ভর্তি করে। পরে থানায় অভিযোগ দায়ের করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা রেকর্ড হয়েছে। আসামী গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১০

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১১

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১২

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৩

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৪

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৫

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৬

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৭

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৮

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৯

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

২০