গোয়ালন্দে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - Rajbari
সুজন ফকির
৮ অক্টোবর ২০২৬, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, আনন্দঘন, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে উদ্ যাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সাইফুল হুদা সভাপতিত্ব করেন। ​এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান এবং গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ এবং সাংবাদিকগণ অংশ নেন।

​সভায় দুর্গাপূজা উদ্যাপনকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ ও ট্রাফিক ব্যবস্থাপনা সহজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইফুল হুদা বলেন, গোয়ালন্দে আবহমান কালের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যাতে সনাতন ধর্মাবলম্বীরা উৎসবে মাততে পারেন, সে জন্য উপজেলা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা করা হবে। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী‌তে নি‌খোঁজের ৪ দিন পর কলেজ ছাত্রের বস্তাবন্দি মর‌দেহ উদ্ধার

১

‘সাংস্কৃ‌তিক মন্ত্রণালয় আগের মতো নিথর নিস্তব্ধ মন্ত্রণালয় হবে না’ -সংস্কৃ‌তি প্রতিমন্ত্রী খৈয়ম

২

‘অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান’ -স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ড. নুরুল ইসলাম

৩

আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন

৪

গোয়ালন্দে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

৬

ভুল চিকিৎসার শিকার বিথী আক্তার শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরেই গেল

৭

গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৮

পাংশায় বিষ প্রয়োগে মাছ নিধন দায়ে বিএনপি নেতা গ্রেফতার 

৯

দৌলতদিয়ায় প্রশাসনের অভিযান: ১ জনের ১ বছরের কারাদণ্ড

১০

গোয়ালন্দে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের লক্ষ্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

১১

পাংশায় নসিমনের চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু 

১২

তফ‌সি‌লের আগেই জ‌মে উঠে‌‌ছে রাজবাড়ীতে ব‌্যবসায়ী স‌মি‌তির নির্বাচনী প্রচারানা

১৩

তিন দিন ধ‌রে নি‌খোঁজ রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের আহ্বায়‌কের মামা‌তো ভাই

১৪

পদ্মায় নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

১৫

পাংশায় মানসম্পন্ন পেঁয়াজ বীজ প্রাপ্তি নিশ্চিতকল্পে মতবিনিময়

১৬

রাজবাড়ীতে শিশু ধর্ষনের দায়ে একব্যাক্তি গ্রেপ্তার

১৭

গোয়ালন্দে ভেজা বালি বহন করায় ৬টি ড্রাম ট্রাককে শাস্তি

১৮

গোয়ালন্দে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

১৯

জনবল সংকটে রাজবাড়ীর প্রাণিসম্পদ দপ্তর, ৬৯ পদের ৩৭ টিই শূন্যে

২০