রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি সহ ৫জন গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২১ অক্টোবর ২০২৪, ১২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি সহ ৫জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর ও গোয়ালন্দে যৌথ বাহিনীর পৃথক অভিযানে অস্ত্র-গুলি ও বিএনপি নেতাসহ ৫জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া গ্রামের আঃ খালেক শিকদারের ছেলে সাবেক ভিপি ও বিএনপি নেতা আব্দুল মালেক শিকদার (৫০), জৌকুড়া গ্রামের কাসেম বিশ্বাসের ছেলে আজম বিশ্বাস মধু (৫২), পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পাটিকাবাড়ী গ্রামের আলাউদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪৬), বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের রমজান মোল্যার ছেলে আব্দুল আউয়াল (৩২), গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর আন্দার মানিক গ্রামের মোঃ কিয়ামুদ্দিন শেখের ছেলে মোঃ মমিন সেখ (৪১)।
রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার সময় গোয়ালন্দ ঘাট থানার ছোট ভাকলা ইউনিয়নের চর আন্দার মানিক গ্রামের মোঃ মমিন শেখের বাড়িতে অভিযানে লোহা ও কাঠের তৈরী একটি এয়ারগান, একটি লোহার তৈরী দেশীয় একনলা পাইপ গান, দুইটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। তাকে পুলিশী জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে। রাতে অপর অভিযান চালিয়ে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া গ্রামের কাসেম বিশ^াসের ছেলে আজম বিশ^াস (মধু) বাড়ীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ আজম বিশ^াস মধু, মনিরুল ইসলাম, আব্দুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়। বিএনপি নেতা আব্দুল মালেক শিকদারকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে সোমবার গোয়ালন্দঘাট ও রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে ও চাঁদাবাজি মামলা দায়ের করা হয়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান ও গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম বলেন, সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পাংশায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কালুখালীতে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ

কালুখালীতে অসহায় পরিবার পেল নতুন ঘর

পাংশায় পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

বিশ্ব পরিবেশ দিবসে রাজবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভা

আন্ধারমানিক স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খাঁনের বিদায় সংর্বধনা

৫ম ও ২য় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

যাত্রী‌দের বিনামূল্যে পানি পান করানো মুন্নু শেখকে আর্থিক সহায়তা প্রদান

রাজবাড়ীতে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

১১

গোয়ালন্দে ফল উৎসব অনুষ্ঠিত

১২

পাংশায় এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

১৩

পাংশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় জিডি 

১৫

এবার ঘর নির্মাণ করে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা রোমান

১৬

দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলি নিয়ে দেশে ফিরলেন

১৭

পাংশায় রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন

১৮

রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৯

সাংবাদ সম্মেলনে স্বজনদের অভিযোগ : হত্যা মামলার বাদী পরিবারকে আসামি পক্ষের হুমকি

২০