রাজবাড়ীতে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৯ অক্টোবর ২০২৪, ১২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ীতে অস্ত্র-গুলির মামলায় মোঃ আলম মন্ডল (৪০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ ৭ বছরের কারাদণ্ডের আাদেশ দিয়েছেন আদালত। সে পাংশা উপজেলার পালেরডাঙ্গী গ্রামের রমজান আলী মন্ডলের ছেলে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় প্রদান করেন। রায়ের সময় আলম মন্ডল আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলা সুত্রে জানাগেছে, ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর ভোর সোয়া ৫টার সময় পাংশা থানা পুলিশ উপজেলার পালেরডাঙ্গী গ্রামের ইউনুছের চায়ের দোকানের সামনে কাচা রাস্তার উপর থেকে একটি দেশী তৈরী ওয়ান শুটারগান, দু’টি কার্তুজসহ মোঃ আলম মন্ডলকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে পাংশা থানার এএসআই মোঃ মাসুদুল ইসলাম বাদী হয়ে পাংশা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। তার বিরুদ্ধে আরও ৪টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট উজির আলী শেখ বলেন,  দীর্ঘ শুনানি শেষে আসামী আলম মন্ডলের কাছে অবৈধ অগ্নেয় অস্ত্র রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২টি গুলি রাখার দায়ে ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।  এ রায়ে আমরা রাষ্ট্র পক্ষ সন্তুষ্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১০

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১১

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১২

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৩

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৪

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৫

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৬

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৭

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৮

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৯

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

২০