পদ্মায় নিখোঁজের দুইদিন পর মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২ নভেম্বর ২০২৪, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মায় নিখোঁজের দুইদিন পর মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাদ্রাসা শিক্ষার্থী জুবায়ের শেখের (১২) মরদেহ দুইদিন পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় নদীতে ভেসে ওঠা অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করেন।

জুবায়ের শেখ রাজবাড়ী সদর উপজেলার কুটির হাট এলাকার লাবলু শেখের ছেলে এবং দৌলতদিয়া আঞ্জুমান ই কাদেরিয়া মাদ্রাসাতু সাবি-ইল-হাসান দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। গত বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে জুবায়ের ও তার দুই সহপাঠী দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় গোসল করতে গেলে জুবায়ের হঠাৎ নদীতে ডুবে যায়। নিখোঁজ হওয়ার পর থেকেই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করছিলেন।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমরান মাহমুদ তুহিন জানান, নদীতে ডুবে যাওয়ার পর স্থানীয়দের খোঁজাখুঁজি সত্ত্বেও জুবায়েরের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা সন্ধ্যা সাড়ে ৬টা থেকে উদ্ধার অভিযান চালায়, কিন্তু প্রথমদিন সন্ধান মেলেনি। পরের দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পুনরায় অভিযান চালানো হলেও শিশুটিকে পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার সকালে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার সাবেকুল ইসলাম জানান, নদীতে ডুবুরি না থাকায় আরিচা ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। এই ঘটনায় নৌ-পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

১০

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

১১

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

১২

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

১৩

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

১৪

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

১৬

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৭

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১৮

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১৯

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

২০