রাজবাড়ীতে বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩ নভেম্বর ২০২৪, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া

রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জেলার লোকাল বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া পাশ করেছে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ। আজ (০৩ নভেম্বর) বিকেলে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপভুক্ত লোকাল রুটে চলাচলরত সকল বাস-মিনিবাসে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া গ্রহণের নির্দেশ প্রদান করা হলো। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং শারদীয় দুর্গা পূজার বিশেষ সময়কালে (ঈদের আগে-পরে ১০ দিন এবং পূজার আগে-পরে ৫ দিন) শিক্ষার্থীদের ফুল ভাড়া প্রদান করতে হবে।রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক লিটন বলেন, “বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জেলার সকল লোকাল বাস-মিনিবাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া পাশ করা হয়েছে।”

রাজবাড়ী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাজিব মোল্লা বলেন, “আজ আমরা সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ে গিয়ে হাফ ভাড়া পাশের চিঠি গ্রহণ করেছি। আমাদের দাবির ভিত্তিতে সড়ক পরিবহন মালিক গ্রুপ হাফ ভাড়া পাশ করেছে।”

উল্লেখ্য, গত ২৮শে অক্টোবর রাজবাড়ীতে বাসে হাফ ভাড়া চালুর দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার প্রতিনিধিরা সড়ক পরিবহন মালিক গ্রুপের কাছে আবেদন করেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

গোয়ালন্দে একটি ব্রিজের জন্য চরম দুর্ভোগ, ঝুঁকিতে পারাপার

কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

গোয়ালন্দে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৩ বছরেও নির্মাণ হয়নি কালুখালী মডেল মসজিদের সংযোগ সড়ক, ভোগান্তিতে মুসল্লিরা

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী পালিত

১০

পদকপ্রাপ্ত ডুবরি সাদিকের বাড়িতে এখন শুধুই কান্নার রোল

১১

গোয়ালন্দে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার

১২

রাজবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ আব্দুল গণির মৃত্যু বার্ষিকী পালিত

১৩

সেরা ডুবুরি পদকপ্রাপ্ত গোয়ালন্দের সাদিকের নদীতে ডুবে মৃত্যু

১৪

পাংশা উপজেলা মহিলা দলের কমিটির অনুমোদন দিলো জেলা বিএনপি 

১৫

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজ‌নে রথ যাত্রা উৎসব

১৬

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

১৭

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৮

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান আর নেই

১৯

রাজবাড়ী‌তে আর্জেন্টিনা ভক্ত‌দের বিজয় উল্লাস

২০