শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ - Rajbari
রুবেলুর রহমান
১৪ জুলাই ২০২৬, ৬:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ

চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সহজ করা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে জেলা শহরের বড়পুল এলাকা থেকে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পান্না চত্বর এলাকায় এসে শেষ হয়। এতে রাজবাড়ী সরকারি কলেজ ও ড. আবুল হোসেন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা অংশ নেন। প‌রে সেখা‌নে সং‌ক্ষিপ্ত পথসভা ক‌রেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকেরা শিক্ষামন্ত্রীর শিক্ষার্থীদের প‌ল্ট্রি মুর‌গি বলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা ব‌লেন, চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সিলেবাসের বাইরে থেকে অত্যন্ত কঠিন করা হচ্ছে। পর্যাপ্ত প্রস্তুতি থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের পরীক্ষা খারাপ হচ্ছে। এতে তারা পরবর্তী পরীক্ষাগুলোর প্রস্তুতিও ঠিকমতো নিতে পারছে না। তাছাড়া শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ‘পোল্ট্রি মুরগি’ বলে সম্বোধন করেছেন, যা অত্যন্ত দুঃখজনক ও অবমাননাকর। এই সরকার কি ২৪ সালের গণ-অভ্যুত্থানের ইতিহাস ভুলে গে‌ছে? অবিলম্বে পরীক্ষার প্রশ্নপত্র সহজ করতে হবে এবং প্রকাশ্য ক্ষমা চেয়ে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০