পরিচয় দিতেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য, বিদেশ পাঠাতে নিতেন টাকা, অতঃপর... - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১২ নভেম্বর ২০২৪, ৭:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরিচয় দিতেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য, বিদেশ পাঠাতে নিতেন টাকা, অতঃপর…

নিজেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য পরিচয় দিয়ে ‘ভুয়া রিক্রুটিং এজেন্সি’ খুলে বিভিন্ন দেশের ভিসা প্রসেস করে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে হতিয়ে নিতেন টাকা। বিদেশগামীদের প্রলোভন দেখাতেন সরকারিভাবে ঋণ পাইয়ে দেয়ারও আশ্বাস দিতেন।

অবশেষে সাংবাদিকদের অনুসন্ধানে ধরা পড়েছে এ প্রতারক। সাংবাদিকদের কাছে তথ্য আসে রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন দেশের ভিসা প্রসেস করে বিদেশে পাঠানোর শতভাগ নিশ্চয়তা দিয়ে ও বিদেশগামীদের সরকারিভাবে ঋণ পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে প্রতারনার মাধ্যমে টাকা হতিয়ে নিচ্ছেন রিয়াদ খান (৪৮) নামে এক প্রতারক। তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের মনিমন্ডল গ্রামের গোলাম নবী হোসেন খানের ছেলে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১ টার দিকে সরেজমিনে অনুসন্ধানে গোয়ালন্দ পৌরসভার উপজেলা পানি উন্নয়ন বোর্ড অফিস সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশে হানিফ আলী বিশ্বাসের বাড়িতে যান প্রতিবেদকসহ পাঁচ সাংবাদিক।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাড়া বাড়ির একটি রুম নিয়ে খোলা হয়েছে ‘এরাবিয়ান ইন্টারন্যাশনাল মিডিয়া এন্ড জব প্রসেসিং’ নামে ভুয়া রিক্রুটিং এজেন্সি। মহাসড়কের পাশেই বড় করে প্রতিষ্ঠানের সাইনবোর্ড টাঙানো রয়েছে। সাইনবোর্ডে লেখা আছে, ‘বিদেশগামী যাত্রীদের ভিসার উপর লোন প্রসেসিং করাসহ বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রতিষ্ঠানটি অবসরপ্রাপ্ত সেনা সদস্য দ্বারা পরিচালিত।’ বাড়ির ভেতরে প্রবেশ করে দেখা যায় একটি কক্ষে বিদেশগামী পাঁচ যুবকের সঙ্গে বিদেশে পাঠানোর বিষয়ে কথা বলছেন প্রতিষ্ঠানের মালিক রিয়াদ খান। সাংবাদিকদের কাছেও নিজেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য পরিচয় দেন তিনি। তবে প্রথমে তিনি নিজেকে প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে পরিচয় দেন। প্রতিষ্ঠানের মালিক হিসেবে অবসরপ্রাপ্ত দুজন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা রয়েছেন বলে জানান।

এসময় প্রতিষ্ঠানের বৈধতা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, বৈধ সব কাগজপত্রই তার আছে। তবে এই মুহুর্তে অফিসে নেই, পরে দেখাতে পারবেন। তার সঙ্গে প্রায় ২০ মিনিট কথা বলার পর তিনি সেনাবাহিনীতে কোন পদে চাকরি করতেন সে বিষয়ে প্রশ্ন করা হলে তা তিনি সঠিকভাবে বলতে পারছিলেননা। এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে  তিনি নিজেকে প্রতারক বলে স্বীকার করেন। প্রতারণার উদ্দেশ্যে তিন মাস আগে তিনি ওই বাড়ি ভাড়া নিয়ে ‘ভুয়া রিক্রুটিং এজেন্সি’ খুলে বসেন বলেও স্বীকার করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়া হলে রিয়াদ খানকে আটক করে যৌথ বাহিনী। এসময় তার অফিসে আসা ভুক্তভোগীরা বলেন, একজনের মাধ্যমে খবর পেয়ে আমি রিয়াদ খানের অফিসে কয়েকদিন আগে এসে যোগাযোগ করলে তিনি আমাকে ভিসা সহ মেডিকেল করে দুবাই পাঠানোর কথা বলেন। পরে তিনি ১৫ হাজার টাকা তাকে দেন।

গোয়ালন্দঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াদ খান তার প্রতারণার কথা স্বীকার করেছেন। কাউকে বিদেশে পাঠানোর তার কোন বৈধতা নেই। তিনি বিদেশে পাঠানোর কথা বলে দেড় শতাধিক বিদেশগামীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে অন্তত ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

১০

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

১১

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

১২

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

১৩

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

১৪

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

১৬

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৭

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১৮

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১৯

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

২০