রাজবাড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৬ নভেম্বর ২০২৪, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

রাজবাড়ীতে পারিবারিক কলহের জের ধরে বিউটি বেগম (৩০) নামে এক গৃহবধুকে কুপিয়ে হত্যার দায়ে ঘাতক স্বামী মোঃ লতিফ কাজী (৩৯) কে ফাঁসি ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। লতিফ কাজী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের মৃত মতিয়ার কাজীর ছেলে।
মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক সৈয়দ সিরাজ জিন্নাত এ আদেশ প্রদান করেন।
মামলা সুত্রে জানাগেছে, ২০২৩ সালের ১৮ জানুয়ারী রাত পৌনে ২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বার্থা গ্রামের মতিয়ার কাজীর ছেলে মোঃ লতিফ কাজী (৩৯) সাথে রাত পৌনে ২টার দিকে তার স্ত্রী বিউটি বেগম (৩০) পারিবারিক বিষয়ে ঝগড়া লাগে। এক পর্যায়ে স্বামী লতিফ কাজী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই বিউটি বেগমের মৃত্যু হয়। পরে লতিফ কাজী পালিয়ে যায়। এ ব্যাপারে বিউটি বেগমের পিতা মোঃ বিল্লাল মোল্যা বাদী হয়ে ২০২৩ সালের ১৯ জানুয়ারী রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করে।
রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আব্দুর রাজ্জাক (২) বলেন, স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধের জের ধরে এলোপাথারী ভাবে কুপিয়ে হত্যা করা হয়। মামলার স্বাক্ষ্য প্রমান শেষে বিচারক ঘাতক স্বামী মোঃ লতিফ কাজী (৩৯) কে ফাঁসি ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। এ রায়ে সমাজে অপরাধ প্রবনতা হ্রাস পাবে। রায়ে বাদীপক্ষ ও রাষ্ট্রপক্ষ খুশি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১০

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১১

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১২

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৩

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৪

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৫

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৬

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৭

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৮

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৯

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

২০