রাজবাড়ী থেকে চুরি হওয়া গরুসহ  ৩ চোর টাঙ্গাইলে গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৯ নভেম্বর ২০২৪, ৪:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী থেকে চুরি হওয়া গরুসহ  ৩ চোর টাঙ্গাইলে গ্রেপ্তার

রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে চুরি হওয়া গরু সহ ৩জন চোরকে টাঙ্গাইল জেলার কালিহাতি থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ভাগলপুর গ্রামের মোঃ ইউনুছ আলী শেখের ছেলে মোঃ হযরত আলী শেখ (৩৯), রাজবাড়ী সদর উপজেলার আলীপুর গ্রামের মোঃ হাচেন আলী শেখের ছেলে মোঃ আখের আলী শেখ (৪০) ও জামালপুর জেলা সদরের রশিদপুর গ্রামের মোঃ আব্দুল মান্নান মিয়ার ছেলে মোঃ রইন উদ্দিন (৩৫)।
জানাগেছে, বুধবার রাতে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরফরিদপুর গ্রামের সাবেক পুলিশ সদস্য মৃত আব্দুল সাত্তারে স্ত্রী সাহিদা বেগমের বাড়ির গোয়াল থেকে একটি গাভি গরু চুরি হয়। গরুর মালিক সাহিদা বেগম বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে রাতেই এসআই শরিফ আব্দুল বাকি সঙ্গীয় ফোর্স নিয়ে টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার একটি গ্রামে চোরাই গরুর খামারের সামনে থেকে কালিহাতি থানা পুলিশের সহয়োগীতায় গরুসহ ৩ চোরকে গ্রেফতার করে। এসময় গরু বহনকারী ট্রাক চালক পালিয়ে যায়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার কালিহাতি থানা এলাকায় শুক্রবার অভিযান চালিয়ে চোরাই গরু সহ ৩জন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে শনিবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১০

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১১

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১২

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৩

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৪

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

১৫

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

১৬

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

১৭

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

১৮

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

২০