গোয়ালন্দে খাদ্যে প্রক্রিয়াকরণে ব্যবহৃত নিষিদ্ধ টেক্সটাইল রং ও ধনিয়ার শ্বাস জব্দ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৪, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে খাদ্যে প্রক্রিয়াকরণে ব্যবহৃত নিষিদ্ধ টেক্সটাইল রং ও ধনিয়ার শ্বাস জব্দ

রাজবাড়ীর গোয়ালন্দে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে টেক্সটাইল রং ও ধনিয়ার শাস জব্দ করেছে।

বৃহস্পতিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজবাড়ী জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মোঃ আসিফুর রহমান কর্তৃক কেন্দ্রীয় কল সেন্টার (১৬১৫৫) নাম্বারে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের বড় ভাকলার উম্মে হাবিবা ট্রেডার্স পরিদর্শন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মাধবী সরকার ও বিএফএসএর নমুনা সংগ্রহ সহকারী আবু সাইদ মোহাম্মদ আলামিন। পরিদর্শনকালে মোতালেব শেখের মালিকানাধীন উম্মে হাবিবা ট্রেডার্সে খাদ্য প্রক্রিয়াকরণে নিষিদ্ধ ক্ষতিকর কাপড়ের রং বা টেক্সটাইল ডাই ব্যবহার করে পান মসলার উপাদান ধনিয়ার শাস প্রক্রিয়া করতে দেখা যায়। নিষিদ্ধ ক্ষতিকর কাপড়ের রং ব্যবহারের কারণে দুই বস্তা (১২০ কেজি) ধনিয়ার শাস ও দশ কেজি ক্ষতিকর হলুদ রং জব্দ করা হয়। এসময় উৎপাদনকারী নিজের অপরাধ স্বীকার করে এবং ভবিষ্যতে এমন ক্ষতিকর কাপড়ের রং ব্যবহার না করে ধনিয়ার শাস উৎপাদন ও নিরাপদ খাদ্য আইন-২০১৩ মেনে ব্যবসা পরিচালনা করবেন বলে জানান। এসময় এলাকাবাসীরা জানান, ভবিষ্যতে উনাকে এমন অপরাধ করে ব্যবসা করতে দিবেন না এবং করতে চাইলে তারা আইনের আশ্রয় নিবেন।
রাজবাড়ী জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মোঃ আসিফুর রহমান বলেন, অভিযোগকারীকে ধন্যবাদ জানাতে চাই, উনি সচেতন হয়ে এমন একটি অনিরাপদ পান মসলার উপাদান উৎপাদন নিয়ে আমাদের অবহিত করার জন্য। সকলকে অনুরোধ জানাবো এমন অপরাধ কিংবা অনিরাপদ খাদ্য উৎপাদন পরিলক্ষিত হলে আমাদের জানানোর জন্য। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন জনগণের স্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিতে একত্রে কাজ করে যাবে।
অভিযান শেষে ছোট ভাকলা, কাটাখালী, দৌলতদিয়া বাজার, গোয়ালন্দ মোড় এলাকায় বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠান, বেকারী, রেস্টুরেন্ট পরিদর্শন করেন নিরাপদ খাদ্য অফিসারসহ তার টিম। এসময় খাদ্য প্রস্তুতকারী কর্মীদের নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ক নানান পরামর্শ প্রদান করা হয় এবং জীবাণুর উপস্থিতি নিয়ে সতর্ক করতে তাৎক্ষণিক জীবাণু পরীক্ষণ কিটের সাহায্যে খাদ্য কর্মীর হাত, খাদ্য প্রক্রিয়াকরণ স্থান পরীক্ষা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে মাদকসহ ৪জন গ্রেপ্তার

রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত

পাংশায় পূর্ব শত্রুতার জেরে তিনজনকে কুপিয়ে জখম

‘প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ -সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে মাদকাসক্তের লাঠিপেটায় বৃদ্ধ নিহত

রাজবাড়ীতে চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলায় ৬ আসামি গ্রেপ্তার

পাংশায় তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রাজবাড়ী‌তে দুইটি বি‌দেশী পিস্তল, ৪ টি ম‌্যাগা‌জিন ও ৮ রাউন্ড গু‌লিসহ যুবক আটক

পাংশায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ছয় মাদকসেবীর কারাদণ্ড

১০

দেশকে সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো —সংস্কৃতি প্রতিমন্ত্রী

১১

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের উদ্বোধন করলেন এমপি হারুন অর রশিদ 

১২

গোয়ালন্দ প্রেসক্লাবে সৌহার্দ্য ও সম্প্রীতির ইফতার

১৩

পাংশায় আওয়ামী লীগ কার্যালয়ে রাতের আধারে আবারও ব্যানার  

১৪

গোয়ালন্দে গণ অধিকার পরিষদের ইফতার মাহফিল

১৫

কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬

মতাদর্শের ভিন্নতাই গণতন্ত্রের সৌন্দর্য -হারুন-অর-রশিদ এমপি

১৭

রাজবাড়ীতে সুলভ মূ‌ল্যে ডিম দুধ ও গরুর মাংস বিক্রি শুরু

১৮

এবার জু‌নিয়র বৃ‌ত্তি পরীক্ষার ফলাফ‌লে প্রথম রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ‌্যালয়

১৯

রাজবাড়ীতে বাবা হত্যার বিচার চেয়ে রাজপথে তিন শিশু

২০