গোয়ালন্দ সরকারি খালের ওপর অবৈধ মুরগির খামার উচ্ছেদ - Rajbari
সুজন ফকির
১ জুলাই ২০২৬, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দ সরকারি খালের ওপর অবৈধ মুরগির খামার উচ্ছেদ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সরকারি খালের ওপর অবৈধভাবে গড়ে তোলা একটি মুরগির খামার ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার উজানচর ইউনিয়নের নাজিরউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার একটি সরকারি খাল দখল করে স্থানীয় এক ব্যক্তি অবৈধভাবে এই মুরগির খামারটি পরিচালনা করে আসছিলেন। খামারের বর্জ্য সরাসরি খালে ফেলার কারণে খালের পানি দূষিত হচ্ছিল এবং এলাকার পরিবেশ মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছিল। এছাড়া খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হওয়ায় স্থানীয় কৃষকরাও সেচ সংকটে ভুগছিলেন।

​আজ (বুধবার) উপজেলা প্রশাসনের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান।

​অভিযানকালে খালের পানি প্রবাহ সচল ও স্থানীয় কৃষির সুরক্ষার বিষয়টি তদারকি করতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সৈয়দ রায়হানুল হায়দার এবং অবকাঠামোগত বিষয়ে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আবু বকর। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নেতৃত্বে পুলিশ ফোর্সের একটি দল অভিযানে নিয়োজিত ছিল। সকলের উপস্থিতিতে খালের ওপর নির্মিত খামারের অবৈধ অংশটি সম্পূর্ণভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

​অভিযান শেষে গোয়ালন্দ ইপজেলা নির্বাহী অফিসার সাথী দাস জানান, সরকারি সম্পত্তি দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা রাখা হবে না। পরিবেশ রক্ষা, কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করা এবং খালের স্বাভাবিক নাব্যতা ফিরিয়ে আনতে এ ধরনের উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পাংশায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কালুখালীতে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ

কালুখালীতে অসহায় পরিবার পেল নতুন ঘর

পাংশায় পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

বিশ্ব পরিবেশ দিবসে রাজবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভা

আন্ধারমানিক স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খাঁনের বিদায় সংর্বধনা

৫ম ও ২য় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

যাত্রী‌দের বিনামূল্যে পানি পান করানো মুন্নু শেখকে আর্থিক সহায়তা প্রদান

রাজবাড়ীতে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

১১

গোয়ালন্দে ফল উৎসব অনুষ্ঠিত

১২

পাংশায় এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

১৩

পাংশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় জিডি 

১৫

এবার ঘর নির্মাণ করে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা রোমান

১৬

দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলি নিয়ে দেশে ফিরলেন

১৭

পাংশায় রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন

১৮

রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৯

সাংবাদ সম্মেলনে স্বজনদের অভিযোগ : হত্যা মামলার বাদী পরিবারকে আসামি পক্ষের হুমকি

২০