পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা গ্রেফতার - Rajbari
মাসুদ রেজা শিশির 
১ জুলাই ২০২৬, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা গ্রেফতার

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে লুৎফর রহমানের (৬০) নামে এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য দিকে শিশুটি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (১ জুলাই) গ্রেফতারের বিষয়টি পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম নিশ্চিত করে বলেন আসামী কে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত লুৎফর রহমান উপজেলার পাট্টা ইউনিয়নের মৃত আজাহার বিশ্বাসের ছেলে। সে পেশায় ঝাল মুড়ির দোকানী। অন্যদিকে শিশুটি পাট্টা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণীর শিক্ষার্থী।

মামলা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি ঝালমুড়ি কিনতে লুৎফরের (অভিযুক্ত) বাড়িতে যায়। এ সময় লুৎফর রহমান তার ঘরে নিয়ে শিশুকে ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরে গেলে শারীরিক অবস্থা দেখে তার মা জিজ্ঞাসা করলে প্রথমে ভয়ে কিছু না বললেও পরে সব কিছু খুলে বলে। পরে পরিবারের লোকজন শিশুটিকে রাজবাড়ী সদর হসপিটালে ভর্তি করে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, অভিযুক্ত লুতফুর রহমান কে স্থানীয়রা মারপিট করে পুলিশে খবর দিলে আমরা তাকে গ্রেফতার করি। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা করেছে। শিশুটি যেহেতু এখনো চিকিৎসাধীন রয়েছে তাই এটি ধর্ষণ না কি ধর্ষণের চেষ্টা বলা যাচ্ছে না।মেডিকেল রির্পোট পেলে নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০