দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া ফেরি ঘাট পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি। বুধবার (১জুন) বিকাল ৫ ঘটিকার সময় দৌলতদিয়া ৪ ও ৫ নাম্বার ফেরি ঘাট পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে প্রত্যেকটি ফেরি ঘাটে সিসি ক্যামেরা স্থাপন করা হবে যাতে সার্বক্ষন মনিটরিং করা যায়। ফেরি ঘাট গুলোর এ্যাপরোচ সড়কগুলোর মাথায় ব্যারিকেড বসানোর কাজ চলছে। আগামীতে ঘাটে উন্নয়ন প্রকল্পের সকল বিষয় উল্লেখ করে সাইনবোর্ড টানানো হবে। ঘাট পরিদর্শনে নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন