গোয়ালন্দে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৪, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে দৌলতদিয়া এলাকায় অভিযান চালিয়ে সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রহমান মন্ডল সর্বশেষ অনুষ্ঠিত দৌলতদিয়া ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নৌকার প্রার্থীকে পরাজিত করে চেয়াম্যান নির্বাচিত হন। নভেম্বর মাসে মেয়াদ শেষ হওয়ায় তারা ক্ষমতা হারান।

গত ১০ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষসহ ৫৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোয়ালন্দে আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুরে আন্দোলনকারীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা বেআইনি জনতাবদ্ধে অস্ত্রসহ আন্দোলনকারীদের ঘিরে ফেলে। তাদের ওপর বোমা, আগ্নেয়াস্ত্র, রামদা, লাঠি ও অন্যান্য মারাত্মক অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। আব্দুর রহমান মন্ডল ওই মামলার ২৬ নম্বর আসামি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১১

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১২

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৩

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৪

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৫

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১৬

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৭

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৮

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৯

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

২০