কালুখালী মৃগী বাজারে ভাঙা সড়কে জনদুর্ভোগ চরমে - Rajbari
মাসুদ রেজা শিশির
২০ অক্টোবর ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালী মৃগী বাজারে ভাঙা সড়কে জনদুর্ভোগ চরমে

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের মৃগী বাজারের প্রধান সড়কটির বেহাল দশা। চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হয়েছে, চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। সেই সাথে বালিবাহী ট্রাকে অতিষ্ট। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সরজমিনে গেলে দেখা যায় এবং কি স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন ওই সড়ক দিয়ে বেপরোয়া ভাবে বড় বড় ট্রাকে করে বালি পরিবহন করা হচ্ছে। ট্রাক থেকে বালি পড়ে রাস্তাঘাট আরও নষ্ট হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে ধুলা নিয়ে। বালুবাহী ট্রাক চলাচলের সময় সৃষ্ট ধুলায় পুরো বাজার এলাকা ঢেকে যাচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, এই ধুলাবালি মানুষের নাকে-মুখে ঢুকে শ্বাস,কষ্ট, সর্দি-কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। দোকান পাটে ধুলা জমে ব্যবসায়ীদেরও ক্ষতি হচ্ছে। ভাঙা রাস্তার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে দ্রুত সড়ক সংস্কার ও বালুবাহী ট্রাকের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মৃগী বাজার এলাকার ভুক্তভোগী জনসাধারণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 ‘সবার অংশগ্রহনে কাঙ্খিত বাংলাদেশ গড়তে হবে’-অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর

১

রাজবাড়ীতে রেলপথে পৃথক দুর্ঘটনায় নিহত ২

২

পাংশায় সড়কের পাশের গাছ কেটে বিক্রির অভিযোগ মাদ্রাসার শিক্ষকের  বিরুদ্ধে

৩

গোয়ালন্দে দুই জেলের ১০ দিন করে কারাদণ্ড, কারেন্ট জাল ধ্বংস

৪

কালুখালী মৃগী বাজারে ভাঙা সড়কে জনদুর্ভোগ চরমে

৫

গোয়ালন্দে প্রসূতির চিকিৎসায় গুরুতর অনিয়মের অভিযোগে চিকিৎসকের কারাদণ্ড

৬

গোয়ালন্দে ফিটনেস বিহীন ট্রাককে জরিমানা

৭

দৌলতদিয়ায় হেরোইনসহ ৬ মাদকসেবীর কারাদণ্ড

৮

রাজবাড়ী পৌরভার পূজা মন্ডপ প‌রিদর্শনে মেয়র প্রার্থী রোমান

৯

কালুখালীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার জরিমানা

১০

রাজবাড়ী‌তে ২ লক্ষ মিটার জাল ও ২০ কে‌জি ইলিশসহ ৮ জে‌লে আটক

১১

গোয়ালন্দে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা পারভীন

১২

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় ঢিলেঢালা অভিযান, প্রকাশ্যে চলছে শিকার ও বিক্রি

১৩

রাজবাড়ীতে অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ

১৪

গোয়ালন্দে আগাম শীতকালীন সবজি ও মুড়িকাটা পেঁয়াজের আবাদ পরিদর্শন

১৫

রাজবাড়ী‌তে লালন সাঁই-এর ১৩৬তম তি‌রোধান দিবস পালন

১৬

রাজবাড়ীতে ২৬ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি প্রিন্স গ্রেপ্তার

১৭

গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতে চার মাদকসেবীকে দণ্ড

১৮

রাজবাড়ীতে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ

১৯

রাজবাড়ী‌তে দূর্বৃত্ত‌দের গু‌লি‌তে যুবক নিহত

২০