ক্রয়কৃত জ‌মি বু‌ঝি‌য়ে দি‌তে বলায় বিধবা নারী ও তার সন্তা‌নের উপর হামলার অ‌ভি‌যোগ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৫ অগাস্ট ২০২৫, ৬:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্রয়কৃত জ‌মি বু‌ঝি‌য়ে দি‌তে বলায় বিধবা নারী ও তার সন্তা‌নের উপর হামলার অ‌ভি‌যোগ

স্টাফ রিপোর্টার : কেনা সম্প‌ত্তি বু‌ঝি‌য়ে দি‌তে বলায় রাজবাড়ী সদর উপ‌জেলার ক‌ল‌্যানপু‌রে মোছাঃ আসমা বেগম (৪০) না‌মে এক বিধবা নারী ও তার সন্তা‌নের উপর হামলার অ‌ভি‌যোগ উঠে‌ছে তার দেবর ও ভাসু‌রের প‌রিবা‌রের বিরু‌দ্ধে।

মঙ্গলবার ৫ আগষ্ট এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় ৪ জ‌নের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩ জন‌কে আসামী ক‌রে এক‌টি অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন আসমা বেগম। এদি‌কে রক্তাক্ত জখম অবস্খায় রাজবাড়ী সদর হাসপাতা‌লে এসে চি‌কিৎসা নি‌য়ে‌ছেন ওই বিধবা নারী।

অ‌ভিযুক্ত ব‌্যা‌ক্তিরা হ‌লেন, রাজবাড়ী সদর উপ‌জেলা‌র কল‌্যানপু‌রের মৃত সেকেন্দার মিয়ার ছে‌লে জাকির হোসেন (৪০), তার ছে‌লে মোঃ রাব্বি (২০), মৃত সেকেন্দার মিয়ার ছে‌লে হারুন মিয়া (৫০) ও তার ছে‌লে নয়ন (১৯)।

আহত মোছাঃ আসমা বেগম ব‌লেন, আমার স্বামী মতিন মিয়া প্রায় ১০ বছর আগে মারা গে‌ছেন। এরপর থে‌কে কষ্ট ক‌রে সন্তান‌দের নি‌য়ে সংসার চা‌লি‌য়ে আস‌ছি। প্রায় ৩ বছর আগে আমার দেব‌র জা‌কির হো‌সেনের কাছ থে‌কে বাড়ির পা‌শে দুই শতাংশ একত্রিশ লিংক জমি ৮০ হাজার টাকায় ক্রয় করি এবং ৩০০ টাকার নন জুডিসিয়াল ষ্ট্যাম্পে লিখিত করে নেই। এরপর বি‌ভিন্ন সময় ক্রয়কৃত জমি বুঝাইয়া দিতে বললে আমার দেবর জা‌কির হো‌সেন জ‌মি বু‌ঝি‌য়ে না দি‌য়ে তালবাহানা কর‌তে থাকে। এরপর থে‌কে আমার দে‌বের জা‌কি‌র, তার ছে‌লে রা‌ব্বি, ভাসুর হারুন ও তার ছে‌লে নয়ন আমা‌র প‌রিবার‌কে ক্ষ‌তি কর‌তে সুযোগ খুজে আসছিল। তারই জের ধ‌রে ৪ আগষ্ট রাত ৮টার দি‌কে আমার ছেলে মোঃ রিয়াদ মিয়া (১৯)কে কল্যাণপুর চাতাল মার্কেট সংলগ্ন নাইমের দোকানে ফোন ক‌রে ডে‌কে নিয়ে যায় ননদের ছেলে নিয়ামুল । সে সময় জ‌মি-জমা সংক্রান্ত বিষয় নি‌য়ে উভ‌য়ের ম‌ধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আমার ছেলে বাড়িতে চলে আসে। প‌রে রাত সা‌ড়ে ৮টার দি‌কে আমার বাড়ী‌তে আমার দেবর, ভাসুরসহ তার ছে‌লেরা কাঠের বাটাম ও বাশেঁর লাঠিসোটা নি‌য়ে এসে অকথ‌্য ভাষায় গা‌লিগালজ ক‌রে। সে সময় গা‌লিগালাজ কর‌তে নি‌ষেধ করায় আমার ছে‌লে‌কে তারা এলোপাথারীভাবে মারধোর কর‌তে থা‌কে। এ সময়‌ আমি ছে‌লে‌কে উদ্ধার কর‌তে এগি‌য়ে আস‌লে আমাকে তারা খুন করার উদ্দে‌শ্যে এলোপাথারীভাবে মারপিট ক‌রে নাক ফা‌টি‌য়ে রক্তাক্ত জখম ক‌রে। তখন আমা‌দের চিৎকারে আশেপাশের লোকজন এগি‌য়ে আস‌লে তারা খুন করার হুমকি দিয়ে চলে যায়। প‌রে রাজবাড়ী সদর হাসপাতালে এসে চিকিৎসা নেই এবং পরিবারের লোকজন সহ অন‌্যান‌্যদে‌র সা‌থে আলোচনা ক‌রে থানায় অ‌ভি‌যোগ ক‌রি। তি‌নি আরও ব‌লেন, আর আগেও তারা আমার ও আমার ছে‌লে‌কে মার‌ধোর ক‌রে‌ছে।

রাজবাড়ী সদর থানার ও‌সি মাহমুদুর রহমান ব‌লেন, অ‌ভি‌যোগ পে‌লে তদন্ত সা‌পে‌ক্ষে প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী‌তে ‌জেলা উন্নয়ন সমন্ময় কমি‌টির সা‌থে অর্থ ও প‌রিকল্পনা উপ‌দেষ্টার মত‌বিনিময়

দৌলতদিয়ায় ভোগান্তিরোধে দৃশ্যমান পরিবর্তন দেখতে চাই -সংস্কৃতি প্রতিমন্ত্রী

মা-বাবার দ্বন্দ্বে নিষ্পাপ শিশু আল আকসার কান্না থামছে না

রাজবাড়ীতে তেলের পাম্পগুলোতে জ্বালানী তেলের সংকটে দূর্ভোগ

গোয়ালন্দে মাদ্রাসা ও এতিমখানায় সরকারি খেজুর বিতরণ

গোয়ালন্দে হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ীতে সৌদি আরবের ১১০ কার্টন খেজুর বিতরণ

ঈদ যাত্রা : দৌলতদিয়া নৌপথে নিরাপত্তা জোরদারে নৌ পুলিশের মতবিনিময়

গোয়ালন্দে সাংবাদিকদের সম্মানে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের ইফতার মাহফিল

স্বেচ্ছায় রাজবাড়ী জেলা ট্রাক মা‌লিক স‌মি‌তির পদ থে‌কে সহ সাধারন সম্পাদক হিরুর পদত্যাগ

১০

`ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে ৪ কোটি পরিবারে পৌঁছানো হবে’

১১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ

১২

দৌলতদিয়া থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

বালিয়াকান্দিতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার

১৪

রাজবাড়ীতে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ, নিঃস্ব হওয়ার পথে কৃষক

১৫

রোগীবান্ধব পরিবেশ গড়তে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম

১৬

রাজবাড়ীতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা

১৭

গোয়ালন্দে ভেজাল মশলা তৈরির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

১৮

গোয়ালন্দে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৯

ঈদে দৌল‌ত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে থাক‌বে ক‌য়েকস্ত‌রের নিরাপত্তা ব‌্যবস্থা

২০