আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে এবার দেশের দক্ষিণ পশ্চিমঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৬টি ফেরি ও ২০টি লঞ্চ।
রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি, লঞ্চসহ জলযান চলাচল নিশ্চিতকল্পে ঘাটের সুষ্ঠ ব্যবস্থাপনা ও যাত্রীদের যাতায়াত নির্বিঘ্নে করার লক্ষে আয়োজিত সভায় এ তথ্য জানানো হয়েছে। এ সময় বিআইডব্লিউটিএ ও বিআইডবব্লিউটিএ কর্মকর্তারা জানায়, আসন্ন ঈদে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে ১৬টি ফেরি এবং ২০টি লঞ্চ চলাচল করবে। যার প্রায় সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। এছাড়া যাত্রী ও যানবাহন পারাপারে দৌলতদিয়া প্রান্তে চালু থাকবে (৩, ৪ ও ৭) এই ৩টি ফেরি ঘাট। এছাড়া ঘাট এলাকায় যানজট মুক্ত এবং চাঁদাবাজ, দালাল, ছিনতাইকারী, মলমপার্টি, যাত্রী হয়রানি রোধে থাকবে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পোশাক ও সাদা পোশাকে থাকবে জেলা পুলিশের কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা। এদিকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ভাড়ার চার্ড ও টিকেট কাউন্টারের তালিকা প্রদর্শন, অবৈধ যানবাহন চলাচল রোধে ঘাট এলাকায় সার্বক্ষনিক মনিটরিং প্রশাসনের কর্মকর্তারা। অন্যদিকে ঘাট এলাকায় আলোকসজ্জা, অস্থায়ী টয়লেট, মাতৃদুগ্ধ কেন্দ্র সহ থাকবে সুপেয় পানি ও ইফতারের ব্যবস্থা।
সভার রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ হারুন-অর-রশিদ। এছাড়া সভায় রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুুর মোরশেদ, সিভিল সার্জন ডাঃ এসএম মাসুদ সহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, সড়ক বিভাগ, লঞ্চ মালিক সমিতি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন