বালিয়াকান্দিতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৯ মার্চ ২০২৬, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে একটি পাটের টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০০ মণ পাটসহ আশপাশের ২১টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের তিন সদস্য, সোহেল রানা, মাহাফুজুর রহমান ও নুর আমিন ইমন আহত হন। তাদের উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাশের একটি তুলার মিল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুনের সঠিক কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করে তাদের সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যে পাটের গুদাম ও আশপাশের দোকানগুলো পুড়ে যায়। এতে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা দ্রুত সরকারি সহায়তা পাওয়ার দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১০

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১১

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১২

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৩

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৫

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৬

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৭

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১৮

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৯

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

২০