শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৫, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ

Oplus_0

কামাল হোসেন : রাজবাড়ী সদর উপজেলার বার্থা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ফিরোজ হায়দারের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) রাজবাড়ী জেলা শাখা ও রাজবাড়ী শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাশিস রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক ভিপি গাজী আহসান হাবিব, যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাস, সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম শেখ, সদর উপজেলা বাশিস সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. ময়নুল ইসলামসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। বক্তারা অভিযোগ করে বলেন, সন্ত্রাসী ও যুবলীগ ক্যাডার পরিচয়ধারী মাহফুজ পূর্বপরিকল্পিতভাবে শিক্ষক ফিরোজ হায়দারের ওপর হামলা চালিয়েছে। তারা বলেন, “এই হামলা কেবল একজন শিক্ষকের ওপর নয়, পুরো শিক্ষক সমাজের ওপর আঘাত। আমরা এর তীব্র নিন্দা জানাই।” বক্তারা দ্রুত হামলাকারী মাহফুজকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি শিক্ষক সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। মানববন্ধন শেষে শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১০

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১১

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১২

ব্র্যান্ডের নামে প্রতারণা, ওজনে কারচুপি! রাজবাড়ীতে ব্যবসায়ীকে দণ্ড

১৩

পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে আহত-৩

১৪

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন রাজবাড়ীর কৃতিসন্তান ডা. নুরুল ইসলাম

১৫

৩৬ বছরের শিক্ষকতা শেষে মালতী রানী দাসকে রাজকীয় বিদায়

১৬

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

১৭

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

১৮

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

১৯

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

২০