ফুটবল বিশ্বকাপের ফাইনালে সন্তোষজনক পারফোম্যান্স না করতে পারা এবং পছন্দের দল আর্জেন্টিনা স্পেনের কাছে ১-০ গোলে হারায় হতাশ হয়েছেন রাজবাড়ীর আর্জেন্টাইন সমর্থকরা।
খেলা শেষে রেফারির শেষ বাশি বাজার সাথে সাথে উল্লাসে ফেটে পড়ে স্পেনের সমর্থকরা। এ সময় তারা নেচে গেয়ে বিজয় উদযাপন করেন। এদিকে প্রিয়দল হারায় হতাশা নিয়ে বাড়ী ফিরেছেন আর্জেন্টাইন সমর্থকরা। অন্যদিকে খেলা শেষে অনেক দর্শককে আর্জেন্টিনার জার্সি খুলে ব্রাজিল ও স্পেনের জার্সি পড়তে দেখাগেছে।
বাপ্পি, সুজন মিয়া সহ একাধিক আর্জেন্টাইন সমর্থক বলেন, প্রত্যাশা অনুযায়ী তাদের প্রিয়দল আর্জেন্টিনা খেলে নাই এবং আজ খুব বাজে খেলেছে। ফলে তারা কষ্ট পেয়েছেন। তবে এনজো ফার্নান্দেজের লালকার্ড না দিলে খেলার ফলাফল অন্যরকম হতে পারতো। আর ফাইনাল খেলা এমন হবে ভাবতে পারেন নাই। তবে আগামী বিশ্বকাপ আর্জেন্টিনা দেবে বলে তারা আশাবাদি।
স্পেনের সমর্থক রাইয়ান শেখ, কালাম মিয়া ও ইদ্রিস বলেন, এই বিজয় তাদের প্রাপ্য ছিল। এতোদিন খারাপ দলের সাথে খেলা থাকায় আর্জেন্টিনা জিতেছে, কিন্তু আজ সেটা সম্ভব হয় নাই। কারণ স্পেন ভাল দল। এবং আজ স্পেন দূর্দান্ত খেলেছে, আর আর্জেন্টিনা তো সটই নিতে পারে নাই। এটা প্রমান করে আর্জেন্টিনা বাজে দল।
তারা আরও বলেন, আর্জেন্টিনার সমর্থক শুধু চাপা মারে। আজ তাদের চাপা কোথায় গেল। মেসি তো কিছুই করতে পারলো না। সমতবেদনা আর্জেন্টাইন সমর্থকদের প্রতি। আর বড় এলইডি স্ক্রিনে খেলা খুব ইনজয় করেছি। ধন্যবাদ রোমান ভাইকে।
সোনিয়া আক্তার স্মৃতি জানান, বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করায় রোমান ভাইকে ধন্যবাদ। খেলাধুলা করলে মন ভাল থাকে। বর্তমানে বাচ্চারা মোবাইল ফোন ও মাদকে আসক্ত হয়ে পড়ছে। তবে এরকম উৎসবমূখর পরিবেশে বড় পর্দায় খেলা উপভোগ করার ব্যবস্থা থাকলে তারা খেলাধুলার প্রতি আগ্রহি হবে । এভাবে যুব সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।
এদিকে কোন ধরনের বিচ্ছৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর ভাবে খেলা উপভোগ করায় দর্শকদের ধন্যবাদ জানান জায়ান্ট বড় এলইডি স্ক্রিনে খেলা দেখানোর আয়োজক মেয়র প্রার্থী রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।
তিনি বলেন, এই প্রথম রাজবাড়ী পৌরবাসী বড় এলইডি স্ক্রিনে খেলা উপভোগ করলো। এরআগে এলইডি স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা কেউ করে নাই। আমি ছোট বেলা থেকেই ফুটবল খেলা পছন্দ করি। সেই ভালবাসা ও মাদক থেকে যুব সমাজকে দুরে রাখতে এই আয়োজন করেছি। পুরুষের পাশাপাশি আজ এখানে মা-বোনরাও খেলা দেখা দেখেছে। এবং সবাই সুচ্ছৃঙ্খল ভাবে খেলা উপভোগ করেছে। তবে আর্জেন্টিনা হারায় অনেকের মন খারাপ হয়েছে। আগামীতেউ এধরনের আয়োজন করার চেষ্টা করবো। চাই সবার ভালবাসা ও একটু সহযোগীতা।
মন্তব্য করুন