উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন - Rajbari
জহুরুল ইসলাম হালিম
১৯ জুলাই ২০২৬, ১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিককে নিয়ে ছড়ানো মিথ্যা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা কৃষক দল।

রবিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ প্রেসক্লাবের হলরুমে উপজেলা কৃষক দলের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম সিরাজ। তিনি বলেন, আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়াচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। এসব অভিযোগের কোনো সত্যতা নেই বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপজেলা কৃষক দলের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক বলেন, তার ব্যক্তিগত ব্যবসায়িক কথোপকথনের একটি অংশ কেটে-ছেঁটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। তিনি অভিযোগ করেন, আলিম মোল্লার সঙ্গে তার কথোপকথনের অডিও বিকৃত করে মকিম মন্ডল ও বাহাউদ্দীন বাহা ফেসবুকে প্রকাশ করেছেন, যার মাধ্যমে তাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. ইয়াকুব হোসেন, সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন ও মো. সাজ্জাদুল আলম সামচু, সহ-সাধারণ সম্পাদক মো. হারুন বেপারি, মো. সৈকত জামান ও মো. তারা মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম সিরাজ, মো. মান্নান শেখসহ পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

গোয়ালন্দে একটি ব্রিজের জন্য চরম দুর্ভোগ, ঝুঁকিতে পারাপার

কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

গোয়ালন্দে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৩ বছরেও নির্মাণ হয়নি কালুখালী মডেল মসজিদের সংযোগ সড়ক, ভোগান্তিতে মুসল্লিরা

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী পালিত

১০

পদকপ্রাপ্ত ডুবরি সাদিকের বাড়িতে এখন শুধুই কান্নার রোল

১১

গোয়ালন্দে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার

১২

রাজবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ আব্দুল গণির মৃত্যু বার্ষিকী পালিত

১৩

সেরা ডুবুরি পদকপ্রাপ্ত গোয়ালন্দের সাদিকের নদীতে ডুবে মৃত্যু

১৪

পাংশা উপজেলা মহিলা দলের কমিটির অনুমোদন দিলো জেলা বিএনপি 

১৫

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজ‌নে রথ যাত্রা উৎসব

১৬

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

১৭

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৮

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান আর নেই

১৯

রাজবাড়ী‌তে আর্জেন্টিনা ভক্ত‌দের বিজয় উল্লাস

২০