যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক - Rajbari
মাসুদ রেজা শিশির 
১৯ জুলাই ২০২৬, ১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

রাজবাড়ীর কালুখালী উপজেলার এক দরিদ্র ভ্যানচালক যাত্রীবেশী প্রতারকের খপ্পরে পড়ে তার একমাত্র উপার্জনের মাধ্যম অটোভ্যানটি হারিয়েছেন। এ ঘটনায় ফরিদপুরের মধুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী লুৎফর খান (৪০)।

অভিযোগ সূত্রে জানা যায়, লুৎফর খান রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের পাচুরিয়া গ্রামের শহাদত খানের ছেলে। দীর্ঘদিন ধরে অটোভ্যান চালিয়ে তিনি পরিবার-পরিজনের জীবিকা নির্বাহ করে আসছিলেন।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত শনিবার (১৮ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে কালুখালী উপজেলার শিকজান এলাকা থেকে এক ব্যক্তি তার অটোভ্যানে যাত্রী হিসেবে ওঠেন। প্রথমে তিনি বালিয়াকান্দি হাসপাতালে যাওয়ার কথা বললেও পরে মোবাইল ফোনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলতে বলতে চালককে বিভিন্ন স্থানে নিয়ে যান। একপর্যায়ে জামালপুর বাজার হয়ে ফরিদপুরের মধুখালী উপজেলার চর চন্দনা আমপাড়া এলাকায় পৌঁছে ওই ব্যক্তি জানান, এটি তার বাড়ির কাছাকাছি। বাড়ি থেকে একজনকে ডেকে আনার কথা বলে তিনি লুৎফর খানকে অটোভ্যানটি রেখে অপেক্ষা করতে বলেন। কিছুক্ষণ পর বাড়ি থেকে বের হয়ে আসা এক ব্যক্তি জানান, এটি ওই যাত্রীর বাড়ি নয়। এতে সন্দেহ হলে লুৎফর খান দ্রুত ঘটনাস্থলে ফিরে এসে দেখেন, তার অটোভ্যানটি আর সেখানে নেই। পরে তিনি বুঝতে পারেন, যাত্রীবেশী প্রতারক কৌশলে তার অটোভ্যানটি নিয়ে পালিয়ে গেছে।

লুৎফর খান জানান, চুরি হওয়া অটোভ্যানটি সবুজ রঙের তিন চাকার, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫৫ হাজার টাকা। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত অটোভ্যানটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

কান্নাজড়িত কণ্ঠে লুৎফর খান বলেন, “অটোভ্যানটিই ছিল আমার পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম। এটি হারিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছি। এখন পরিবার নিয়ে কীভাবে চলব জানি না। প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, দ্রুত আমার অটোভ্যানটি উদ্ধার করে দেওয়ার ব্যবস্থা করা হোক।”

এ ঘটনায় মধুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী আশা প্রকাশ করেছেন, পুলিশ দ্রুত তদন্ত করে প্রতারককে শনাক্ত এবং তার অটোভ্যানটি উদ্ধার করতে সক্ষম হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

গোয়ালন্দে একটি ব্রিজের জন্য চরম দুর্ভোগ, ঝুঁকিতে পারাপার

কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

গোয়ালন্দে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৩ বছরেও নির্মাণ হয়নি কালুখালী মডেল মসজিদের সংযোগ সড়ক, ভোগান্তিতে মুসল্লিরা

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী পালিত

১০

পদকপ্রাপ্ত ডুবরি সাদিকের বাড়িতে এখন শুধুই কান্নার রোল

১১

গোয়ালন্দে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার

১২

রাজবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ আব্দুল গণির মৃত্যু বার্ষিকী পালিত

১৩

সেরা ডুবুরি পদকপ্রাপ্ত গোয়ালন্দের সাদিকের নদীতে ডুবে মৃত্যু

১৪

পাংশা উপজেলা মহিলা দলের কমিটির অনুমোদন দিলো জেলা বিএনপি 

১৫

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজ‌নে রথ যাত্রা উৎসব

১৬

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

১৭

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৮

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান আর নেই

১৯

রাজবাড়ী‌তে আর্জেন্টিনা ভক্ত‌দের বিজয় উল্লাস

২০