গোয়ালন্দে বাস চাপায় এক ব্যাক্তির মৃত্যু - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২১ অক্টোবর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে বাস চাপায় এক ব্যাক্তির মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রীবাহী বাসের চাপায় মকিম সরদার (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত মকিম সরদার দৌলতদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সোনাউল্লাহ ফকিরপাড়ার মৃত দিরাজ সরদারের ছেলে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া ভূমি অফিসের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মকিম সরদার নিজের ক্ষেত থেকে খড় নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতীর ঢাকাগামী জামান পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহতের ছেলে আরব আলী সরদার জানান, “বাবা সকালে খাবার খেয়ে ক্ষেত থেকে খড় নিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট এস. এম. পারভেজ বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

১

দৌলতদিয়ায় আজমেরী হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা

২

গোয়ালন্দে মহাসড়কে হেলমেটবিহীন ৩ মোটরসাইকেল চালককে জরিমানা

৩

দৌলতদিয়ার মাদকসম্রাজ্ঞী রোজির মেয়ে জামাই তুহিন হেরোইনসহ গ্রেপ্তার

৪

রাজবাড়ী শহরে পরিত্যক্ত ট্রাকে আগুন

৫

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর জনসভা সফল করতে গোয়ালন্দে প্রস্তুতি সভা

৬

রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

৭

পাঁচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ গ্রেপ্তার

৮

দৌলতদিয়ায় ঢাকঢোল পিটিয়ে আদালতের ডিক্রি বাস্তবায়ন

৯

রাজবাড়ীতে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে বেশীদামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

১১

প্রথম ধাপেই রাজবাড়ীর কালুখালী ও বালিয়াকান্দিতে ইউপি নির্বাচন

১২

কালুখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

১৩

নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

গোয়ালন্দে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৫

গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

১৬

গোয়ালন্দে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৭

‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট’ যানবাহন থেকে নেমে ফেরিতে উঠায় ভোগান্তি

১৮

কর্মকর্তা-কর্মচারী ছাড়া তালাবদ্ধ রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

১৯

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

২০