রাজবাড়ী-২ আসনে ধানের শীষের মনোনয়ন ঘোষণার দাবিতে আমরণ অনশন - Rajbari
কামাল হোসেন
১১ নভেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী-২ আসনে ধানের শীষের মনোনয়ন ঘোষণার দাবিতে আমরণ অনশন

রাজবাড়ী-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসেছেন রাজবাড়ী জেলা তারেক জিয়া পরিষদের আহবায়ক মো. রিয়াজুল ইসলাম।
তিনি তারেক জিয়া পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, সোমবার (১০ নভেম্বর) দুপুর থেকে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দর্গাতলা এলাকার হযরত শাহ্ জুঁই মাজার শরীফের সামনে অনশনে বসেন রিয়াজুল ইসলাম। তিনি ঘোষণা দিয়েছেন, “কোনো জোট বা সমর্থিত প্রার্থী নয়, রাজবাড়ী-২ আসনে ধানের শীষ প্রতীকেই প্রার্থী চাই।”
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে অনশন ভাঙানোর জন্য সেখানে যান পাংশা পৌর বিএনপি’র সভাপতি ও পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন সরদার। তিনি উপস্থিত হয়ে রিয়াজুল ইসলামকে অনশন ভাঙাতে অনুরোধ করেন।
তবে তিনি কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা আমরণ অনশন চালিয়ে ঘোষণা দেন। এরপর বাহারাম হোসেন সরদার স্থানীয় এক চিকিৎসকের সহায়তায় তার শরীরে স্যালাইন প্রদান করে শারীরিক সুস্থতা বজায় রাখার ব্যবস্থা করেন।
অনশনের খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফুলে ফুলে যেন ভুল না হয়ে যায়’ – সাংস্কৃতিক প্রতিমন্ত্রী খৈয়ম

কালুখালীতে রাতের আঁধারে কৃষকের ফসল তুলে নষ্ট করলো দুর্বৃত্তরা

পাংশায় ৪ মাদকসেবীকে ৪৫ দিনের কারাদণ্ড, টাপেন্টাডলসহ গ্রেফতার ২

গোয়ালন্দে মাদকসহ ৪জন গ্রেপ্তার

রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত

পাংশায় পূর্ব শত্রুতার জেরে তিনজনকে কুপিয়ে জখম

‘প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ -সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে মাদকাসক্তের লাঠিপেটায় বৃদ্ধ নিহত

রাজবাড়ীতে চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলায় ৬ আসামি গ্রেপ্তার

পাংশায় তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১০

রাজবাড়ী‌তে দুইটি বি‌দেশী পিস্তল, ৪ টি ম‌্যাগা‌জিন ও ৮ রাউন্ড গু‌লিসহ যুবক আটক

১১

পাংশায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

১২

রাজবাড়ীতে ছয় মাদকসেবীর কারাদণ্ড

১৩

দেশকে সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো —সংস্কৃতি প্রতিমন্ত্রী

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের উদ্বোধন করলেন এমপি হারুন অর রশিদ 

১৫

গোয়ালন্দ প্রেসক্লাবে সৌহার্দ্য ও সম্প্রীতির ইফতার

১৬

পাংশায় আওয়ামী লীগ কার্যালয়ে রাতের আধারে আবারও ব্যানার  

১৭

গোয়ালন্দে গণ অধিকার পরিষদের ইফতার মাহফিল

১৮

কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

মতাদর্শের ভিন্নতাই গণতন্ত্রের সৌন্দর্য -হারুন-অর-রশিদ এমপি

২০