দূর্গাপূজার আনন্দ সনাতনীদের সাথে ভাগাভাগি করতে রাজবাড়ী পৌর সভার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন মেয়র প্রার্থী আরিফুল ইসলাম রোমান। রবিবার (১৮ অক্টোবর) রাতে পৌর এলাকার ভাজনচালা সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ থেকে তিনি এই পূজা মন্ডপ পরিদর্শন শুরু করেন।
এরপর একেএকে তিনি বেশ কয়েকটি মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি মন্ডপ কর্তৃপক্ষ সহ সনাতনী ভক্ত ও দর্শনার্থীদের সাথে তিনি কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোজ-খবর নেন।
বিনোদপুর বিবেকান্দ দূর্গাপূজা মন্ডপ ও হরিজন ঐক্য পরিষদ রাজবাড়ীর সভাপতি রবি কুমার দাস বলেন, এবারের পূজা উদযাপনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ রাজনৈতিক নেতারা যথেষ্ঠ সহযোগিতা করছেন। তার মধে্য রোমান অন্যতম। ২৪ এর ৫ আগষ্টের পর পূজা করতে পারবো কিনা সে ভয়ে ছিলাম। তখন আমাদের পাশে এসে দাঁড়িছে ছাত্রদলের রোমান, প্যারিসসহ তাদের কর্মীরা। এখনো তারা সব সময় আমাদের খোঁজ-খবর রাখছেন। সবার সহযোগিতায় এবার উৎসবমূখর পরিবেশে পূজা উপদযান করছি। সমগ্র পৃথিবীর সবাই যেন ভাল এবং শান্তিতে থাকে দেবী মায়ের কাছে আমরা এটাই কামনা করি। পূজা মন্ডপ পরিদর্শন শেষে মেয়র প্রার্থী আরিফুল ইসলাম রোমান নিরাপত্তা ইস্যুতে রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়ে বলেন, রাজবাড়ী পৌরসভার মধ্যে এবার ৩১টি পূজা মন্ডপ আছে। যখন থেকে কারিগরা এই মন্ডপের কাজ শুরু করেছে তখন থেকে আমাদের মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে মন্ডপের নিরাপত্তায় কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন ধর্ম যার যার, রাষ্ট্র সবার এবং নিরাপত্তা পাবার অধিকারো সবার। সেক্ষেত্রে সংখ্যালঘু বলে আমি বিশ্বাস করি না। রাষ্ট্রের নাগরিক হিসেবে সবার সমান অধিকার। কে সংখ্যালঘু বা কে সংখ্যাগুরু সে বিচার আমাদের প্রধানমন্ত্রী করে না এবং বিএনিপ সরকারো সে চোখে দেখে না। সাম্যের বাংলাদেশ গড়তে হিন্দু, মুসলিম, বৈধ্য, খ্রিষ্টান সকল নাগরিকের সুশাসন প্রতিষ্ঠা করতে তিনি কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিতায় বাংলাদেশে কোন সাম্প্রদায়িক অস্থিরতা নাই। দেখেন পাশের দেশে সাম্প্রদায়িক অস্থিরতা বিরাজ করে। তার বিন্দুমাত্র বর্হিপ্রকাশ আমাদের মাঝে নাই। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদের ধর্মে এক ধর্মের সাথে অন্য ধর্মের বাড়াবাড়ি বা হানাহানি নাই। আমরা সবার সাথে মিলে মিশে চলছি। ফলে কোন উস্কানিতে আমাদের সম্প্রতির মধ্যে ফাটল ধরাতে পারবে না। তিনি আরও বলেন, এবারের দূর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমূখর করতে রাজবাড়ী জেলা প্রশাসক ও নবাগত পুলিশ সুপারসহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং তাদের তৎপরতায় এখন পর্যন্ত রাজবাড়ীতে উদ্বেগজনক কোন ঘটনা বা নিরাপত্তা বিঘ্নিত হয় এমন ঘটনা ঘটে নাই। তাদের কর্মকান্ড সত্যিই প্রসংশনীয়। এ জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই।
মন্তব্য করুন