পাংশায় অস্ত্র ও ককটেল উদ্ধার - Rajbari
মাসুদ রেজা শিশির 
১৯ জানুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় অস্ত্র ও ককটেল উদ্ধার

রাজবাড়ীর পাংশা উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়েছে। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

সূত্রে জানা যায়, পাংশা ইয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠে অবস্থান করা আর্মি ক্যাম্প হতে ৫৫ এফআইইউ, এফএস ও ইউনিট অফস শাখার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপঅধিনায়ক মেজর মোস্তফা সাইফ।

রোববার (১৯ জানুয়ারি) ভোর ৩টা ১০ মিনিট থেকে সকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলডাঙ্গা গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মোঃ কাজলের বিরুদ্ধে এই অপারেশন পরিচালিত হয়। অভিযান চলাকালে সেনাবাহিনী ঘটনাস্থল থেকে ২টি ওয়ান শুটার ও ৩টি ককটেল উদ্ধার করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত  কাজল পালিয়ে যায়। ফলে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও ককটেল পরবর্তীতে পাংশা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযুক্তের  মোঃ কাজল রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলডাঙ্গা গ্রামের অনাধ শেখের ছেলে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১০

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১১

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১২

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৩

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

১৪

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১৫

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১৬

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৭

ব্র্যান্ডের নামে প্রতারণা, ওজনে কারচুপি! রাজবাড়ীতে ব্যবসায়ীকে দণ্ড

১৮

পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে আহত-৩

১৯

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন রাজবাড়ীর কৃতিসন্তান ডা. নুরুল ইসলাম

২০