পাংশায় ট্রাকসহ ট্রাক চোর  আটক - Rajbari
মাসুদ রেজা শিশির 
২১ জানুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় ট্রাকসহ ট্রাক চোর  আটক

রাজবাড়ীর পাংশায় চুরি করা একটি ট্রাকের চাকা খুলে পালানোর সময় জনসাধারন ট্রাকসহ এক চোরকে আটক করা হয়েছে। এ সময় তার অপর সহযোগীরা গেছে। বুধবার সকালে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের রুপিয়াট এলাকায় ট্রাকসহ চোরকে আটক করা হয়।

আটক চোরের নাম মো. রিয়াজুল ইসলাম হৃদয়  চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকার তসলিম উদ্দিনের ছেলে। এ সময় তার সহযোগী মো: আকাশ (২৫) পালিয়ে যায়। আকাশ চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার আজিমপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নওদা তালবাড়িয়া গ্রামের বাসিন্দা রাফিউল ইসলামের মালিকানাধীন ঢাকা মেট্রো-ট-১৮-০২৩১ নম্বরের একটি ট্রাক তার বাড়ির সামনে পার্কিং করা অবস্থায় ছিল ভোর রাতে  একটি সংঘবদ্ধ চোরচক্র চুরি করে নিয়ে যায়। পরে চোরেরা ট্রাকটি রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের রুপিয়াট এলাকায় এনে ট্রাক টির চাকা খুলতে শুরু করে। চুরি করা চাকাগুলো বহনের জন্য চোর চক্রটি আরেকটি ট্রাকে (নম্বর: সাতক্ষীরা ট-১১-০২৪৬) তুলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পাংশা পৌরসভার ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এসে চোরদের ব্যবহৃত ট্রাকটি উল্টে যায়। ফলে স্থানীয় জনসাধারণ চুরি হওয়া ট্রাকসহ মো. হৃদয়কে আটক করতে সক্ষম হয়। খবর পেয়ে পাংশা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃত চোর ও উদ্ধারকৃত ট্রাকটি নিজেদের হেফাজতে নেয়। থানায় অবস্থান করা কালে ওই চোর হৃদয় বলেন টায়ারের জন্য আমরা ট্রাকটি চুরি করেছিলাম, আমরা একসাথে তিনজন ছিলাম।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তি আটক

রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩  আসামী গ্রেপ্তার

শ্রমজীবিদের কষ্টগাঁথা : ‘দিন পনের আগে একবার ছোট ইলিশ কিনছিলাম’

গোয়ালন্দে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাংশায় কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

বালু অবৈধ উত্তোলন বন্ধে গোয়ালন্দে রাতের আঁধারে প্রশাসনের অভিযান

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

১০

গোয়ালন্দে সাংবাদিক শামছুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

১১

নির্ধারিত দামে মিলছে না গ্যাস, রাজবাড়ীতে ক্রেতাদের ক্ষোভ

১২

রাজবাড়ীতে হামের উপসর্গ বাড়ছে, চলছে বিশেষ টিকাদান কার্যক্রম

১৩

পাংশায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৪

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার

১৫

ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, দুর্ভোগে রাজবাড়ীবাসী

১৬

রাজবাড়ী‌তে পে‌ট্রোল পাম্পে কমতে শুরু ক‌রে‌ছে সি‌রিয়াল, বেড়ে‌ছে বরাদ্দ

১৭

গোয়ালন্দে পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

১৮

রাজবাড়ীতে চোরাই ছাগলসহ ৩ জন গ্রেপ্তার

১৯

গোয়ালন্দ প্রতিরোধ যুদ্ধ ও গণহত্যা দিবস পালিত

২০