রাজবাড়ী সদর থানা পুলিশ সোমবার (১৮ মে) পৃথক অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৫ জন আসামীকে গ্রেফতার করেছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্টভুক্ত আসামী ১। মোঃ সিহাব পাটুয়ারী (২৭), পিতা- চন্দন পাটুয়ারী, গ্রাম- সান্দিয়ারা (ইউপি-বানীবহ), ২। মোঃ জহিরুল ইসলাম, পিতা- হাছেন সেখ, গ্রাম- রূপপুর (কুটিরহাঁট), উভয় থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী এবং সিআর ওয়ারেন্টভুক্ত আসামী ৩। নয়ন শেখ, পিতা-ছালাম শেখ, সাং-চর খানখানাপুর, ৪। মোঃ ফিরোজ ঢালী, পিতা- রুহুল আমিন ঢালী, গ্রাম- রামপুর, উভয় থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী এবং নিয়মিত মামলার আসামী ৫। মোঃ জীবন মন্ডল(২৬), পিতা- মোঃ মনির উদ্দিন মন্ডল, গ্রাম-বাড়াইজুরী, ওয়ার্ড নং-০৩, ইউপি-চন্দনী, থানা- রাজবাড়ী সদর, জেলা -রাজবাড়ীকে তাদের নিজ বসত বাড়ী হইতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।
মন্তব্য করুন