দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৬ জুন ২০২৬, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরির র‌্যাম ভেঙে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ডুবে যাওয়ার ঘটনায় ওই বাসের চালক, চালকের সহকারী ও সুপারভাইজরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স পরিবহনের চালক ঝন্টু আলী (৪৮), সুপারভাইজর আজমল হোসেন (৩৮) এবং চালকের সহকারী শাকিব হোসেন (২২)। শনিবার (৬ জুন) দুপুরে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দৌলতদিয়া বাস ডুবির ঘটনায় শুক্রবার রাতে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুজার গিফারী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার তিনজন ছাড়াও পরিবহন পরিচালনাকারী প্রতিষ্ঠানের অজ্ঞাতনামা সংশ্লিষ্ট ব্যক্তিদের আসামি করা হয়েছে।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নৌ পুলিশের দায়ের করা মামলায় বাসচালক, হেলপার ও সুপারভাইজরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় করবী ফেরির র‌্যাম ভেঙে পদ্মা নদীতে পড়ে যায়। পরে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ অভিযান চালিয়ে প্রায় আড়াই ঘণ্টা পর বাসটি নদী থেকে উদ্ধার করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পাংশায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কালুখালীতে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ

কালুখালীতে অসহায় পরিবার পেল নতুন ঘর

পাংশায় পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

বিশ্ব পরিবেশ দিবসে রাজবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভা

আন্ধারমানিক স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খাঁনের বিদায় সংর্বধনা

৫ম ও ২য় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

যাত্রী‌দের বিনামূল্যে পানি পান করানো মুন্নু শেখকে আর্থিক সহায়তা প্রদান

রাজবাড়ীতে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

১১

গোয়ালন্দে ফল উৎসব অনুষ্ঠিত

১২

পাংশায় এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

১৩

পাংশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় জিডি 

১৫

এবার ঘর নির্মাণ করে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা রোমান

১৬

দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলি নিয়ে দেশে ফিরলেন

১৭

পাংশায় রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন

১৮

রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৯

সাংবাদ সম্মেলনে স্বজনদের অভিযোগ : হত্যা মামলার বাদী পরিবারকে আসামি পক্ষের হুমকি

২০