তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা - Rajbari
রুবেলুর রহমান
৭ জুন ২০২৬, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনায় সভায় রাজবাড়ী‌তে তামা‌কের প‌ক্ষে কথা ব‌লে তো‌পের মু‌খে প‌ড়ে‌ছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ হোসেন শহীদ সরোওয়ার্দী।

র‌বিবার (৭ জুন) দুপু‌রে জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে বিশ্ব তামাক মুক্ত দিব‌সের র‌্যা‌লি শে‌ষে দিবস‌টির আলোচনা সভায় তার বক্ত‌ব্যে তি‌নি তামা‌কের প‌ক্ষে কথা ব‌লেন। এ সময় তাৎক্ষ‌নিক তার বক্ত‌ব্যের প্রতিবাদ জানান জেলা প্রশাসক সহ সভায় উপ‌স্থিত ব‌্যা‌ক্তিরা।

বক্ত‌ব্যে তি‌নি ব‌লেন, মা‌ঝে মা‌ঝে উদ্দেশ‌্য প‌রিবর্তন কর‌তে হয়, কারণ মনমান‌সিকতা সব সময় একরম থাকবে না। এবং প্রত্যেক‌টি মানু‌ষের ভাল ও খারাপ দিক আছে। বিষ‌য়টি যে যেভা‌বে নেয়। ত‌বে অন‌্য জেলার তুলনায় রাজবাড়ী‌তে তামাক চাষ কম হয়। মূলত অল্প কিছু জ‌মি যেগু‌লো খুব বে‌শি কা‌জে লা‌গে না এরকম জ‌মি‌তে মানুষ তামাক চাষ ক‌রে। কিন্তু আমরা মুল জায়গায় যাই না। আস‌লে তামা‌কে কোন পোকা লা‌গে না, কিন্তু আমা‌দের ফস‌লে অ‌নেক পোকা লা‌গে। ফ‌লে প্রচুর প‌রিমা‌নে কিটনাষক ব‌্যবহার কর‌তে হয়। আর এর ফ‌লে কি ক্ষ‌তি হয় আমরা কি জানি। কিন্তু তামা‌কে কোন পোকার উপদ্রব হয় না। এখন আপনারা কিটনাষ‌কের ব‌্যবহার নি‌য়ে কথা বল‌ছেন না, বল‌ছেন তামাক নি‌য়ে। এ সময় তি‌নি তো‌পের মু‌খে প‌রেন।

সভায় রাজবাড়ী জেলা প্রশাসক আফ‌রোজা পারভীন এর সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন, ‌সি‌ভিল সার্জন ডাঃ এস এম মাসুদ, অ‌তি‌রিক্ত পুলিশ সুপার (সদর সা‌র্কেল) শা‌হিদুল ইসলাম প্রমূখ।

সভা শুরুর পূ‌র্বে তামা‌কের ভয়াবহতা নি‌য়ে দেখা‌নো হয় প্রেজে‌ন্টেশন। এবং ২০২৫ সা‌লের জুলাই থে‌কে চল‌তি বছ‌রের মে মাস পর্যন্ত ১৩ মা‌সে জেলায় মোট ৭৯‌ টি মোবাইল কোর্ট প‌রিচালনা করা হয়। এতে ৯১‌টি মামলায় ৯১ জন‌ আসা‌মিকে ৪৫ হাজার ৭০০ টাকা জ‌রিমনা করা হয়।

রাজবাড়ী জেলা প্রশাসক আফ‌রোজা পারভীন ব‌লেন, সবাই‌কে স‌চেতন করা হ‌চ্ছে, কেউ যেন তামাক জাতীয় পন‌্য ব‌্যবহার না ক‌রে। তামাক জাতীয় পন‌্য ব‌্যবহার ক‌রে কেউ উপকৃত হ‌য়ে‌ছে এমন কোন ন‌জির নাই। কিন্তু ক্ষ‌তি হয়ে‌ছে এমন হাজার হাজার উদাহরন আছে। চিকিৎস‌কের কা‌ছে গে‌লেই তারা অ‌নেক‌কে প্রেস্ক্রীপ ক‌রে ধুমপান বন্ধ কর‌তে হ‌বে। সরকা‌রের উদ্দেশ‌্য ধুমপান ও তামাক জাতীয় প‌ন্যের ব‌্যবহার বন্ধ করা। আমরা সেই উদ্দেশ‌্য নি‌য়েই কাজ কর‌ছি। তি‌নি আরও ব‌লেন, জেলায় যারা তামাক চাষ ক‌রে তা‌দের তা‌লিকা ক‌রে প্রণোদনা দি‌য়ে তামাক থেকে দু‌রে স‌রিয়‌ে আনা হ‌বে। তামা‌কের কোন উপকারীতা নাই। ফ‌লে তামা‌ক থে‌কে নি‌জে এবং নি‌জে‌দের প‌রিবার‌কে দু‌রে রাখার চেষ্টা করুন।

এরআগে ‘প্রলোভ‌নের মু‌খোশ উন্মোচন ক‌রি, তামাক ও নি‌কো‌টি‌নের আস‌ক্তি প্রতি‌রোধ ক‌রি” এই প্রতিপা‌দ্যে রাজবাড়ী‌তে বিশ্ব তামাক মুক্ত দিব‌সের র‌্যা‌লি অনু‌ষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০