পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড - Rajbari
মাসুদ রেজা শিশির 
৮ জুন ২০২৬, ১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

রাজবাড়ীর পাংশা উপজেলায় মাদকসেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৮ জুন ) ভোর আনুমানিক সাড়ে ৩ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় পাংশা থানা পুলিশের নাইট ডিউটি ও মোবাইল টহল চলাকালে উপজেলার পেপুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুই ব্যক্তি প্রকাশ্যে অবৈধ মাদক সেবনরত অবস্থায় ধরা পড়েন। আটককৃতরা হলেন ধুলিয়াট এলাকার নজরুল শেখের ছেলে মো. নাহিদ শেখ এবং বড় চৌবাড়ীয়া এলাকার বকুল শেখের ছেলে আবির শেখ।

পুলিশ সূত্রে জানা যায়, আটক দুই ব্যক্তিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে পুলিশ ও প্রশাসনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পাংশায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কালুখালীতে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ

কালুখালীতে অসহায় পরিবার পেল নতুন ঘর

পাংশায় পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

বিশ্ব পরিবেশ দিবসে রাজবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভা

আন্ধারমানিক স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খাঁনের বিদায় সংর্বধনা

৫ম ও ২য় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

যাত্রী‌দের বিনামূল্যে পানি পান করানো মুন্নু শেখকে আর্থিক সহায়তা প্রদান

রাজবাড়ীতে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

১১

গোয়ালন্দে ফল উৎসব অনুষ্ঠিত

১২

পাংশায় এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

১৩

পাংশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় জিডি 

১৫

এবার ঘর নির্মাণ করে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা রোমান

১৬

দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলি নিয়ে দেশে ফিরলেন

১৭

পাংশায় রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন

১৮

রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৯

সাংবাদ সম্মেলনে স্বজনদের অভিযোগ : হত্যা মামলার বাদী পরিবারকে আসামি পক্ষের হুমকি

২০