জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সারাদেশের ন্যায় রাজবাড়ীতে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যে জেলার গোয়ালন্দ উপজেলার পরিষদ চত্বরে মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে ভূমি মেলার উদ্বোধন করা হয়। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও অটোমেটেড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং ভূমিসেবা বিষয়ে নাগরিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা বিএনপি’র সভাপতি মো. নিজাম উদ্দিন সেক, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোশারফ আহমেদ, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাম প্রমুখ।
মন্তব্য করুন