পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার - Rajbari
মাসুদ রেজা শিশির 
২১ জুন ২০২৬, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ সজীব শিকদার (২৩) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে। সে পাংশা উপজেলার নাওড়া বনগ্রাম (নতুনপাড়া) গ্রামের মন্টু শিকদারের ছেলে।

গত শনিবার (২০ জুন) বিকেল পৌনে ৪টার সময় পাংশা থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাংশা থানার মামলার তদন্তে প্রাপ্ত আসামী সজীব শিকদারকে কুষ্টিয়া জেলার সদর থানার অন্তর্গত হরি শংকরপুর (তালবাড়ী) গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন।

পরে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার পাংশা থানার নাওড়া বনগ্রাম গ্রামের বসত বাড়ীর টয়লেটের উপরে লুকায়িত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র (পাইপগান) আছে বলে স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী আসামীকে নিয়ে তার পাংশা থানার নাওড়া বনগ্রামের বসত বাড়ীর টয়লেটের উপরে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশী করা হয়। এসময় একটি সচল পাইপ গান (আগ্নেয়াস্ত্র), যাহা লোহার বাটযুক্ত কৌনিকভাবে লম্বা ১৭.৫ ইঞ্চি, যাহার ট্রিগার ও ফায়ারিং পিন সচল আছে উদ্ধার পূর্বক করে রাত সাড়ে ৮টার সময় জব্দ করেন। এ ব্যাপারে ধৃত আসামীর বিরুদ্ধে পাংশা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ধৃত আসামী একজন পেশাদার ডাকাত এবং অস্ত্রধারী সন্ত্রাসী ডাকাত দলের সক্রিয় সদস্য। ধৃত আসামী আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বিভিন্ন জায়গায় ডাকাতি করে থাকে। পূর্বে ধৃত তার নামে পাংশা থানায় ১ টি খুন, ১ টি অস্ত্র ও ১টি চাঁদাবাজিসহ ৩টি মামলা রয়েছে। মামলায় ধৃত আসামীকে রবিবার দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

১০

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

১১

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

১২

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

১৩

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

১৪

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

১৫

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

১৬

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

১৭

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

১৮

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

১৯

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

২০