গোয়ালন্দে সুশীল হত্যাকান্ডে ৪জন গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২ অক্টোবর ২০২৪, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে সুশীল হত্যাকান্ডে ৪জন গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কাটাখালী এলাকার চাঞ্চল্যকর চরমপন্থী নেতা সুশীল হত্যাকান্ডের ঘটনায় জড়িত এখন পর্যন্ত ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত একাধিক আসামী আদালতে হত্যাকান্ডি জড়িত থাকার ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঠাকুরগাঁয়ের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে চরমপন্থী দলের সদস্য এবং সুশীল হত্যাকান্ডে জড়িত দুই জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের আ. সালাম শেখের ছেলে তোফাজ্জেল শেখ ওরফে তোহা (৩৮) এবং একই গ্রামের মৃত মজিবর শেখের ছেলে লোকমান শেখ (৩৫) । তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এর আগে ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বিএনপি’র বটতলা এলাকা থেকে সন্দেহভাজন আসামী মো. আশিকুল শেখ ওরফে ভাষাণ শেখ (২৮) কে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার উত্তর চর পাঁচুরিয়া গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে। এ ছাড়া গত ২৪ সেপ্টেম্বর বরাট বাজার এলাকা থেকে জনি মোল্লা (৩৪) নামের আরেক জনকে গ্রেপ্তার করে পুলিশ। সে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাঁচরন্দ গ্রামের কালাম মোল্লার ছেলে।
উল্লেখ্য গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার টার দিকে স্থানীয় কাটাখালী বাজারে চরমপন্থী সর্বহারা পার্টির নেতা সুশীল কুমার সরকার (৫৮) কে এলোপাথাড়ি কুপিয়ে ও গুলি করে মৃত্যু নিশ্চিত করে বীরদর্পে চলে যায় অজ্ঞত সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে। তিনি গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের মৃত মনি সরকারের ছেলে। নিহত সুশীল রায়ের বিরুদ্ধে তিনটি অস্ত্র ও দুটি হত্যা মামলা রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহম্মদ রাকিবুল ইসলাম জানান, ঘটনার পরদিন গত ২৩ সেপ্টেম্বর তারিখে অজ্ঞাত ব্যাক্তিদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের হয়। এরপর থেকে হত্যার রহস্য উদঘাটনে পুলিশ মাঠে নামে। এরই ধারাবাহিকতায় সন্দেহভাজন হিসেবে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরির জুয়াড়ি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পাংশায় তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবকের কারাদন্ড

গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামসু রিপোর্টার আর নেই

রাজবাড়ীতে হত্যাসহ ১০ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

রাজবাড়ীতে তেলের পাম্পে দীর্ঘ হচ্ছে লাইন, সংকটে কৃষি ও পরিবহন

রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫

তীব্র গরমে অসহনীয় লোডসেডিংয়ে জনজীবন অতিষ্ট

রাজবাড়ীতে ১০টি পাম্পের একটিতেও তেল নেই; ভোগান্তি চরমে

রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

কৃষক কার্ড নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর

১০

শিশুদের হাম বাড়ছেঃ রাজবাড়ী জেলার অভিভাবকদের জন্য বিশেষ নির্দেশনা

১১

হা‌মের উপসর্গ নি‌য়ে ২৪ ঘন্টায় রাজবাড়ী সদর হাসপাতা‌লে ৭ জন সহ ১২ শিশু ভ‌র্তি

১২

পাংশায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

১৩

জুলাই সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

১৪

গোয়ালন্দে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পদ্মায় ভাসলো রিক্সাচালকের মরদেহ

১৬

গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহে পদ্মায় অভিযানে ৩ জেলে দণ্ডিত

১৭

পুলিশ সদস্যের সাথে অনাকাঙ্খিত ঘটনায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্বেগ

১৮

দৌলতদিয়া বাজারে অগ্নিকাণ্ড, লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৯

পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন আটক

২০