রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন - Rajbari
মেহেদী হাসান
২৪ জুলাই ২০২৬, ৫:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় হরিজন জনগোষ্ঠির জীবন জীবিকা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং স্থায়ী আবাসন নিশ্চিতকরন ও পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দানে শতকরা ৮০ ভাগ কোটা সংরক্ষনের দাবিতে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।

শুক্রবার সকালে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে সড়কে ওই মানববন্ধন কর্মসুচীরআয়োজন করে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখা। সকাল এগারোটা থেকে বেলা বারোটা পর্যন্ত চলা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচীতে হরিজন ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহব্বায়ক রাজেস কুমার মন্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব গৌতম কুমার দাসের সঞ্চালনায় নাগরিক কমিটির সভাপতি জোতি শংকর ঝন্টু, সাধারন সম্পাদক ফকির শাহাদাৎ হোসেন, জেলা ছাত্রদলের আহব্বায়ক আরিফুল ইসলাম রোমান, বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠি রাজবাড়ী জেলা শাখার সভাপতি অরুন কুমার সরকার, হরিজন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বাবুদেব মন্ডল, নাগরিক কমিটির সদস্য কমরেড ধীরেন্দ্রনাথ দাস, রকি কুমার দাস, রবি লাল, শিবু সরকার প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা এ সময় বলেন, হরিজন জনগোষ্ঠি এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। হরিজন জনগোষ্ঠি সব সময় সেবামূলক কাজ করে আসছে তার পরেও এই জনগোষ্ঠি অবহেলিত। তাই অবিলম্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় হরিজন জনগোষ্ঠির জীবন জীবিকা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং স্থায়ী আবাসন নিশ্চিতকরন ও পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দানে শতকরা ৮০ ভাগ কোটা সংরক্ষনের দাবি জানান তারা। একই দাবিতে আগামী রবিবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের কথা ও বলেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১০

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১১

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১২

ব্র্যান্ডের নামে প্রতারণা, ওজনে কারচুপি! রাজবাড়ীতে ব্যবসায়ীকে দণ্ড

১৩

পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে আহত-৩

১৪

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন রাজবাড়ীর কৃতিসন্তান ডা. নুরুল ইসলাম

১৫

৩৬ বছরের শিক্ষকতা শেষে মালতী রানী দাসকে রাজকীয় বিদায়

১৬

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

১৭

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

১৮

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

১৯

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

২০