গোয়ালন্দে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার-১ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৮ অক্টোবর ২০২৪, ৮:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে দুই ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার-১

রাজবাড়ীর গোয়ালন্দে তুচ্ছ ঘটনায় দুই ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় আসামী সাইফুল মন্ডলকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে উজানচর ইউনিয়নের যতিনবৌদ্দির পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উজানচর ইউনিয়নের যতিনবৌদ্দির পাড়ার মান্নান মন্ডলের ছেলে।

থানা পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে মোঃ ইবাদ শেখের দায়েরকৃত মামলায় গোপন সংবাদের ভিত্তিতে উজানচর ইউনিয়নের যতিনবৌদ্দির পাড়া এলাকায় অভিযান চালিয়ে সাইফুল মন্ডলকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য আসামীরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলায় অন্যান্য আসামীরা হলো, একই এলাকার মৃত দাগু মন্ডলের ছেলে মোঃ মান্নান মন্ডল এবং তার স্ত্রী মনোয়ারা বেগম, ছেলে তানভির মন্ডল, সজিব মন্ডল।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, হত্যা চেষ্টার মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে দেশীয় অস্ত্র, লাঠি-সোটা, রাম দা নিয়ে মামলার বাদী ইবাদ চেখের বাড়িতে গিয়ে তার ছেলে ঈমন শেখ ও সুমন শেখকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারীভাবে কুপিয়ে ও পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলা, ফুলা জখম করে এবং ইবাদের বসত ঘরের টিনের বেড়া কুপিয়ে ও পিটিয়ে ভাংচুর করে ১০ হাজার টাকার ক্ষতি সাধনসহ তার শয়ন কক্ষের মধ্যে বিছানার নিচে থাকা নগদ ১ লক্ষ টাকা নিয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ যাত্রা : দৌলতদিয়া নৌপথে নিরাপত্তা জোরদারে নৌ পুলিশের মতবিনিময়

গোয়ালন্দে সাংবাদিকদের সম্মানে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের ইফতার মাহফিল

স্বেচ্ছায় রাজবাড়ী জেলা ট্রাক মা‌লিক স‌মি‌তির পদ থে‌কে সহ সাধারন সম্পাদক হিরুর পদত্যাগ

`ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে ৪ কোটি পরিবারে পৌঁছানো হবে’

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ

দৌলতদিয়া থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বালিয়াকান্দিতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার

রাজবাড়ীতে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ, নিঃস্ব হওয়ার পথে কৃষক

রোগীবান্ধব পরিবেশ গড়তে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম

রাজবাড়ীতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা

১০

গোয়ালন্দে ভেজাল মশলা তৈরির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

১১

গোয়ালন্দে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১২

ঈদে দৌল‌ত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে থাক‌বে ক‌য়েকস্ত‌রের নিরাপত্তা ব‌্যবস্থা

১৩

রাজবাড়ীতে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে জামাইয়ের টাকা আত্মসাতের অভিযোগ

১৪

গোয়ালন্দে এক কিলোমিটারের দূর্ভোগ যেন শেষ হয় না!

১৫

তেল সংকটে রাজবাড়ীতে পাম্পে ভিড়, নির্ধারিত সীমায় তেল বিক্রি

১৬

গোয়ালন্দে গভীর রাতে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস

১৭

গোয়ালন্দে হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার

১৮

বীরমুক্তিযোদ্ধা আ. সামাদ মোল্লাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৯

পেঁয়াজের ন্যায্য দাম না পেয়ে হতাশ কৃষক, চাষে আগ্রহ হারাচ্ছেন তারা

২০