রাজবাড়ীতে রেলপথে পৃথক দুর্ঘটনায় নিহত ২ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২০ অক্টোবর ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে রেলপথে পৃথক দুর্ঘটনায় নিহত ২

রাজবাড়ীতে রেলপথে পৃথক দুর্ঘটনায় এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়লক্ষীপুর এলাকায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার দিবাগত রাতে একই উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের কুটিপাঁচুরিয়া এলাকায় এক নারীর মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

নিহত যুবকের নাম শফিক (৩০)। তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে। নিহত নারীর বয়স আনুমানিক ৫০ বছর। তার পরিচয় জানা যায়নি।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে রাজবাড়ী রেলস্টেশনের পশ্চিম দিকে বড়লক্ষীপুর এলাকায় রেললাইনের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সকালে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী শাটল ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। ওসি আরও জানান, সোমবার দিবাগত রাতে কুটিপাঁচুরিয়া এলাকা থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ট্রেনের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 ‘সবার অংশগ্রহনে কাঙ্খিত বাংলাদেশ গড়তে হবে’-অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর

১

রাজবাড়ীতে রেলপথে পৃথক দুর্ঘটনায় নিহত ২

২

পাংশায় সড়কের পাশের গাছ কেটে বিক্রির অভিযোগ মাদ্রাসার শিক্ষকের  বিরুদ্ধে

৩

গোয়ালন্দে দুই জেলের ১০ দিন করে কারাদণ্ড, কারেন্ট জাল ধ্বংস

৪

কালুখালী মৃগী বাজারে ভাঙা সড়কে জনদুর্ভোগ চরমে

৫

গোয়ালন্দে প্রসূতির চিকিৎসায় গুরুতর অনিয়মের অভিযোগে চিকিৎসকের কারাদণ্ড

৬

গোয়ালন্দে ফিটনেস বিহীন ট্রাককে জরিমানা

৭

দৌলতদিয়ায় হেরোইনসহ ৬ মাদকসেবীর কারাদণ্ড

৮

রাজবাড়ী পৌরভার পূজা মন্ডপ প‌রিদর্শনে মেয়র প্রার্থী রোমান

৯

কালুখালীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার জরিমানা

১০

রাজবাড়ী‌তে ২ লক্ষ মিটার জাল ও ২০ কে‌জি ইলিশসহ ৮ জে‌লে আটক

১১

গোয়ালন্দে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা পারভীন

১২

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় ঢিলেঢালা অভিযান, প্রকাশ্যে চলছে শিকার ও বিক্রি

১৩

রাজবাড়ীতে অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ

১৪

গোয়ালন্দে আগাম শীতকালীন সবজি ও মুড়িকাটা পেঁয়াজের আবাদ পরিদর্শন

১৫

রাজবাড়ী‌তে লালন সাঁই-এর ১৩৬তম তি‌রোধান দিবস পালন

১৬

রাজবাড়ীতে ২৬ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি প্রিন্স গ্রেপ্তার

১৭

গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতে চার মাদকসেবীকে দণ্ড

১৮

রাজবাড়ীতে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ

১৯

রাজবাড়ী‌তে দূর্বৃত্ত‌দের গু‌লি‌তে যুবক নিহত

২০