রাজবাড়ীতে ২৬ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি প্রিন্স গ্রেপ্তার - Rajbari
জহুরুল ইসলাম হালিম
১৭ অক্টোবর ২০২৬, ১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ২৬ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি প্রিন্স গ্রেপ্তার

রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮ হাজার ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাজমুল হাসান প্রিন্স (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ২৬ লাখ ৬৭ হাজার টাকা। এ সময় তাঁর কাছ থেকে একটি স্মার্টফোনও জব্দ করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেটসংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত নাজমুল হাসান প্রিন্স রাজবাড়ী সদর উপজেলার ভান্ডারিয়া এলাকার মো. মোসলেম উদ্দিনের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি আভিযানিক দল জানতে পারে, ইয়াবার একটি বড় চালান নিয়ে এক মাদক কারবারি বাসযোগে দৌলতদিয়া ফেরিঘাট হয়ে ফরিদপুরের দিকে যাচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে খানখানাপুর রেলগেটসংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের জাবেদের চায়ের দোকানের সামনে বিশেষ চেকপোস্ট বসানো হয়। এরপর ওই সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করে পুলিশ। একপর্যায়ে সন্দেহভাজন বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় এক যাত্রীর কোলের ওপর থাকা কাঁধের ট্রাভেল ব্যাগ তল্লাশি করতে চাইলে তাঁর আচরণ ও কথাবার্তায় পুলিশের সন্দেহ হয়। পরে অন্যান্য যাত্রী ও উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাগটি তল্লাশি করে ৪৬টি নীল রঙের জিপার ব্যাগে রাখা ৮ হাজার ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় নাজমুল হাসান প্রিন্সকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার মধ্যে ৪৩টি নীল জিপার ব্যাগে ৮ হাজার ৬০০ পিস, দুটি ব্যাগে ২০০ পিস এবং অপর একটি ব্যাগে ৯০ পিস ইয়াবা ছিল। সব মিলিয়ে উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ৮৮৯ গ্রাম। এসব ইয়াবার অবৈধ বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৬৭ হাজার টাকা।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে ঢাকা থেকে ইয়াবাগুলো কিনে নিজের এলাকায় নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(গ) অনুযায়ী রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার জরিমানা

১

রাজবাড়ী‌তে ২ লক্ষ মিটার জাল ও ২০ কে‌জি ইলিশসহ ৮ জে‌লে আটক

২

গোয়ালন্দে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা পারভীন

৩

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় ঢিলেঢালা অভিযান, প্রকাশ্যে চলছে শিকার ও বিক্রি

৪

রাজবাড়ীতে অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ

৫

গোয়ালন্দে আগাম শীতকালীন সবজি ও মুড়িকাটা পেঁয়াজের আবাদ পরিদর্শন

৬

রাজবাড়ী‌তে লালন সাঁই-এর ১৩৬তম তি‌রোধান দিবস পালন

৭

রাজবাড়ীতে ২৬ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি প্রিন্স গ্রেপ্তার

৮

গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতে চার মাদকসেবীকে দণ্ড

৯

রাজবাড়ীতে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ

১০

রাজবাড়ী‌তে দূর্বৃত্ত‌দের গু‌লি‌তে যুবক নিহত

১১

পদ্মায় ৭০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, ইলিশসহ জেলে আটক

১২

রাজবাড়ীতে ৪৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হাসান গ্রেপ্তার

১৩

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

১৪

নৌ পরিবহন মন্ত্রীর আকষ্মিক দৌলতদিয়া ঘাট পরিদর্শন, নানা অনিযমে ক্ষুব্ধ

১৫

পদ্মায় ইলিশ রক্ষা অভিযানে ৩জন আটক, কারেন্ট জাল ও ইলিশ উদ্ধার

১৬

গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

দৌলতদিয়ায় হেরোইন ও ৬ লাখ টাকাসহ নারী গ্রেপ্তার

১৮

গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৯

ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌপথে ফের ফেরি চলাচল বন্ধ 

২০