গোয়ালন্দে আগাম শীতকালীন সবজি ও মুড়িকাটা পেঁয়াজের আবাদ পরিদর্শন - Rajbari
জহুরুল ইসলাম হালিম
১৭ অক্টোবর ২০২৬, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে আগাম শীতকালীন সবজি ও মুড়িকাটা পেঁয়াজের আবাদ পরিদর্শন

উজানচরের হাবিল মণ্ডল পাড়া ব্লকে আগাম শীতকালীন শাকসবজি ও মুড়িকাটা পেঁয়াজের আবাদ পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মণ্ডল পাড়া ব্লকে আগাম শীতকালীন শাকসবজি ও মুড়িকাটা পেঁয়াজের আবাদ পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা। এ সময় তিনি কৃষকদের সুষম সার ব্যবহার, সাথী ফসল চাষ এবং জৈব পদ্ধতিতে ফসল উৎপাদনের বিষয়ে গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ তাওহিদুর রহমান এবং হাবিল মণ্ডল পাড়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুর রহমান। পরিদর্শনকালে কৃষকদের আগাম শীতকালীন শাকসবজি ও মুড়িকাটা পেঁয়াজের চাষাবাদ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। এ সময় ফসলের উৎপাদন বৃদ্ধি, মাটির উর্বরতা সংরক্ষণ এবং উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে কৃষকদের বিভিন্ন কৃষি প্রযুক্তি ও চাষাবাদ পদ্ধতি সম্পর্কে গুরুত্ব দেওয়া হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা বলেন, সুষম মাত্রায় সার প্রয়োগ, জমির উর্বরতা বজায় রাখা, একই জমিতে পরিকল্পিতভাবে সাথী ফসল চাষ এবং জৈব পদ্ধতির চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এসব পদ্ধতি অনুসরণের মাধ্যমে কৃষকেরা অধিক ফলন অর্জনের পাশাপাশি উৎপাদন ব্যয় কমাতে এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে পারবেন বলে আশা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার বলেন, মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির সম্প্রসারণে এ ধরনের পরিদর্শন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার জরিমানা

১

রাজবাড়ী‌তে ২ লক্ষ মিটার জাল ও ২০ কে‌জি ইলিশসহ ৮ জে‌লে আটক

২

গোয়ালন্দে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা পারভীন

৩

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় ঢিলেঢালা অভিযান, প্রকাশ্যে চলছে শিকার ও বিক্রি

৪

রাজবাড়ীতে অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ

৫

গোয়ালন্দে আগাম শীতকালীন সবজি ও মুড়িকাটা পেঁয়াজের আবাদ পরিদর্শন

৬

রাজবাড়ী‌তে লালন সাঁই-এর ১৩৬তম তি‌রোধান দিবস পালন

৭

রাজবাড়ীতে ২৬ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি প্রিন্স গ্রেপ্তার

৮

গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতে চার মাদকসেবীকে দণ্ড

৯

রাজবাড়ীতে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ

১০

রাজবাড়ী‌তে দূর্বৃত্ত‌দের গু‌লি‌তে যুবক নিহত

১১

পদ্মায় ৭০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, ইলিশসহ জেলে আটক

১২

রাজবাড়ীতে ৪৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হাসান গ্রেপ্তার

১৩

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

১৪

নৌ পরিবহন মন্ত্রীর আকষ্মিক দৌলতদিয়া ঘাট পরিদর্শন, নানা অনিযমে ক্ষুব্ধ

১৫

পদ্মায় ইলিশ রক্ষা অভিযানে ৩জন আটক, কারেন্ট জাল ও ইলিশ উদ্ধার

১৬

গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

দৌলতদিয়ায় হেরোইন ও ৬ লাখ টাকাসহ নারী গ্রেপ্তার

১৮

গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৯

ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌপথে ফের ফেরি চলাচল বন্ধ 

২০