রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযান চালিয়ে চার মাদকসেবীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৭ অক্টোবর) বিকালে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় চার ব্যক্তিকে একশ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মো. ছাত্তার লস্কর, বাবু পাল, মো. জাহিদুল হোসেন, মো. শাহীন মোল্লা। তাদের বাড়ি গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায়।
মন্তব্য করুন