রাজবাড়ীতে ৬৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৩ অক্টোবর ২০২৪, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ৬৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

রাজবাড়ী জেলা পুলিশ কর্তৃক ৬৪টি হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।

বুধবার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রকৃত মালিকের নিকট মোবাইল ফোন হস্তান্তর করেন, রাজবাড়ী পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন। জেলার ৫টি থানার জিডির সূত্র ধরে রাজবাড়ী সদর থানার ২৭টি,  গোয়ালন্দঘাট থানার ৪টি, পাংশা মডেল থানার ৯টি, কালুখালী থানার ১৪টি, বালিয়াকান্দি থানার ১০টি সহ ৬৪টি হারানো মোবাইল রাজবাড়ী সহ বিভিন্ন জেলা থেকে উদ্ধার পূর্বক যাচাই-বাছাই করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।

এ সময় পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন বলেন, রাজবাড়ীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা তৎপর। জেলা পুলিশ প্রান্তিক মানুষের হারানো মোবাইলগুলো উদ্ধার, বিকাশ প্রতারণা, ফেসবুক রিকোভারি সহ সাইবার ক্রাইম মনিটরিং করে থাকে।

হারানো মোবাইলগুলো প্রকৃত মালিক ফিরে পেয়ে সকলে আবেগ প্রবণ হয়ে পড়েন। তারা বলেন, পুলিশের প্রতি আমাদের যে আস্থা ছিল, তা আরো বহুগুনে বেড়ে গেল। তারা রাজবাড়ী জেলা পুলিশকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১০

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১১

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১২

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৩

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

১৪

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১৫

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১৬

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৭

ব্র্যান্ডের নামে প্রতারণা, ওজনে কারচুপি! রাজবাড়ীতে ব্যবসায়ীকে দণ্ড

১৮

পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে আহত-৩

১৯

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন রাজবাড়ীর কৃতিসন্তান ডা. নুরুল ইসলাম

২০