পদ্মায় ইলিশের অভিযানে উদ্ধার হলে দুটি আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার-৪ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৫ অক্টোবর ২০২৪, ৭:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মায় ইলিশের অভিযানে উদ্ধার হলে দুটি আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার-৪

পদ্মা নদীতে যৌথ বাহিনী মা ইলিশ রক্ষার অভিযান করতে গিয়ে উদ্ধার করেছে দু’টি আগ্নেয়াস্ত্র। এ সময় ৪ জনকে গ্রেপ্তার করে আভিযানিক দল। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে।

শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র জানান, মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা কার্যকর করতে বাংলাদেশ সেনা বাহিনী, নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ বাহিনী পদ্মা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করছিলো। এসময় গোয়ালন্দ অন্তার মোড় এলাকা থেকে রাখালগাছি গামী একটি ইঞ্জিনচালিত ট্রলার মাঝ নদীতে থামিয়ে মা ইলিশ উদ্ধারের জন্য তল্লাশি করা হয়। তবে ওই ট্রলারে কোন মা ইলিশ না থাকলেও একটি ব্যাগে সন্ধান মেলে একটি রাইফের ও একটি পিস্তলের। পরে আগ্নেয়াস্ত্র বহনের দায়ে ওই ট্রলার থেকে ৪জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের কাঁচরন্দ গ্রামের আবু বক্কর মুন্সীর ছেলে মো. জীবন মুন্সী (২০), একই এলাকার মো. আজাদ শেখের ছেলে মো. নাজির উদ্দিন শেখ (১৯), পাবনা জেলার আমিনপুর উপজেলার ধারাই গ্রামের মো. রহমত সরদারের ছেলে মো. রশিদ সরদার (৫৫) ও একই উপজেলার ঢালারচর গ্রামের মো. আনছার মোল্লার ছেলে মো. খায়রুল মোল্লা (২৩)।

এ ঘটনায় দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির এস আই মো. ছগির মিয়া বাদি হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের গোয়ালন্দ ঘাট থানায় হস্থান্তর করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তি আটক

রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩  আসামী গ্রেপ্তার

শ্রমজীবিদের কষ্টগাঁথা : ‘দিন পনের আগে একবার ছোট ইলিশ কিনছিলাম’

গোয়ালন্দে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাংশায় কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

বালু অবৈধ উত্তোলন বন্ধে গোয়ালন্দে রাতের আঁধারে প্রশাসনের অভিযান

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

১০

গোয়ালন্দে সাংবাদিক শামছুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

১১

নির্ধারিত দামে মিলছে না গ্যাস, রাজবাড়ীতে ক্রেতাদের ক্ষোভ

১২

রাজবাড়ীতে হামের উপসর্গ বাড়ছে, চলছে বিশেষ টিকাদান কার্যক্রম

১৩

পাংশায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৪

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার

১৫

ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, দুর্ভোগে রাজবাড়ীবাসী

১৬

রাজবাড়ী‌তে পে‌ট্রোল পাম্পে কমতে শুরু ক‌রে‌ছে সি‌রিয়াল, বেড়ে‌ছে বরাদ্দ

১৭

গোয়ালন্দে পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

১৮

রাজবাড়ীতে চোরাই ছাগলসহ ৩ জন গ্রেপ্তার

১৯

গোয়ালন্দ প্রতিরোধ যুদ্ধ ও গণহত্যা দিবস পালিত

২০