গোয়ালন্দে হত্যা মামলার আসামি গ্রেফতার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৪, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে হত্যা মামলার আসামি গ্রেফতার

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ক্লুলেস হত্যা মামলার আসামি হেলাল মোল্লা (৪৯) কে গ্রেপ্তার করেছে। সে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাশিমা গ্রামের মৃত মুন্তাজ মোল্লার ছেলে।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম। তিনি জানান,  গত ৩১ আগষ্ট উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের বিএনপির মোড় এলাকায় হেলাল মোল্লার লাশ পাওয়া যায়। ক্লু লেস হত্যা হওয়ায় তদন্তে নামে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল। এরই অংশ হিসেবে লক্ষীপুর জেলার রামগঞ্জ থানা ও মুন্সীগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করিয়া মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানাধীন কুন্ডের বাজার সাকিনস্থ জনৈক সজিব এর ঢালাই কারখানা হইতে আসামি হেলাল মোল্লাকে আটক করে। আটককৃত আসামি হেলাল মোল্লা স্বীকার করে যে, আসামী হেলাল মোল্লার আপন ছোট ভাই হারুন মোল্লার শ্বশুর বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানা এলাকায় পরিবার নিয়ে বসবাস করিত। সেখানেই হেলাল মোল্লার সাথে তার বিকাশের দোকানে পরিচয় হয়। এসময় পাসপোর্ট করার জন্য টাকা দেয় হেলাল মোল্লাকে। এরপর তাকে সেখান থেকে ডেকে নিয়ে এসে তার নিজ বাড়িতে। এরপর তার ভাই আসামী হারুন মোল্লা তাহাকে ঘুম থেকে তুলে বাড়ির সামনে রাস্তার উপর নিয়ে আসে। তখন অজ্ঞাত অটোর মধ্যে পিছনের সিটে ভিকটিম আলমগীর কবির অজ্ঞান অবস্থায় বসা ছিল। এরপর তাকে হত্যা করে বিএনপির মোড় এলাকায় ফেলে যায়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামি হত্যার কথা স্বীকার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি ও ওড়না উদ্ধার করা হয়। আসামিকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পাংশায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কালুখালীতে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ

কালুখালীতে অসহায় পরিবার পেল নতুন ঘর

পাংশায় পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

বিশ্ব পরিবেশ দিবসে রাজবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভা

আন্ধারমানিক স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খাঁনের বিদায় সংর্বধনা

৫ম ও ২য় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

যাত্রী‌দের বিনামূল্যে পানি পান করানো মুন্নু শেখকে আর্থিক সহায়তা প্রদান

রাজবাড়ীতে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

১১

গোয়ালন্দে ফল উৎসব অনুষ্ঠিত

১২

পাংশায় এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

১৩

পাংশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় জিডি 

১৫

এবার ঘর নির্মাণ করে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা রোমান

১৬

দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলি নিয়ে দেশে ফিরলেন

১৭

পাংশায় রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন

১৮

রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৯

সাংবাদ সম্মেলনে স্বজনদের অভিযোগ : হত্যা মামলার বাদী পরিবারকে আসামি পক্ষের হুমকি

২০