গোয়ালন্দে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে নেতা-কর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৪, ১২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে নেতা-কর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গত ফ্যাসিস্ট সরকারের আমলে গুম-খুনের শিকার ছাত্রদলের সব নেতাকর্মী ও নাগরিকের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে রাজবাড়ীর গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম  কলেজের ছাত্রদলের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল দশটায় কলেজের গোল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আওয়ামীলীগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতা-কর্মীদের নিপীড়নের ঘটনার বিচারের দাবিও জানান তারা। পরে কলেজ ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রকির সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্র দলের সহসভাপতি কাওসার খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্র দলের সদস্য সচিব মো. শাহিনুর রহমান শাহীন, উপজেলা ছাত্র দলের সভাপতি রেজাউল হাসান মিঠু, সহ সভাপতি সুমন আহমেদ বেপারী, মো. হানিফ শেখ, সাধারণ সম্পাদক মো. সবুজ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মোল্লা, সাংগঠনিক সম্পাদক আমমেদ আলী শিপন, পৌর ছাত্র দলের সদস্য সচিব মো.  মুক্তার মাহমুদ প্রমূখ। এসময় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরের দুঃশাসন, গুম-খুনের রাজনীতি বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। এই ধারা থেকে বের হয়ে নতুন বাংলাদেশ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত এ কাজ করে যাবে বলে আমরা আশা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ১৫০০ এর অধিক নেতাকর্মী ফ্যাসিস্ট সরকারের গুম ও খুনের শিকার হয়েছে। এছাড়া অসংখ্য মানুষের আশ্রয় হয়েছে আয়না ঘরে। অবিলম্বে এই সরকারকে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। তারা আরো বলেন, আমরা এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে অঙ্গীকারবদ্ধ যে ছাত্রলীগ যে ধরনের অপরাজনীতি করে গিয়েছে, তাদের মতো ছাত্রদল কখনোই করবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, দুই ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

দৌলতদিয়া ফেরি ঘাটে  সিসি ক্যামেরা স্থাপন করা হবে -নৌ পরিবহন প্রতিমন্ত্রী

পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা গ্রেফতার

গোয়ালন্দ সরকারি খালের ওপর অবৈধ মুরগির খামার উচ্ছেদ

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

১০

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

১১

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

১২

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

১৩

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

১৪

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

১৫

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১৬

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১৭

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

১৮

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৯

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

২০